সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রােমে জেলা পর্যায়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত উলিপুরে কাঁঠাল পাড়ার সময় বিদ্যুৎ স্পষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু বিরোধ ভুলে দিলজিতের সঙ্গে দেখা করতে চান কঙ্গনা ‘গণমাধ্যম এখন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে’ বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষা বিস্তারে ৫টি প্রকল্প চলমান রয়েছে : এহছানুল হক মিলন দুবাই ইন্টারপোল পুলিশের হাতে আটক সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ প্রযুক্তির উদ্ভাবক ও নির্মাতা হিসেবে তরুণদেরকে গড়তে হবে: ফকির মাহবুব আনাম দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি ধামইরহাটে মা’য়ের প্রাণ নাসের হুমকির অভিযোগে ২ ছেলে গ্রেফতার

এশিয়া কাপের আগে প্রিয়জন হারালেন রশিদ

  • আপডেট টাইম : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৪৪ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: আর কিছুদিন পরই শুরু হবে এশিয়া কাপ। তার আগে রশিদ খানের পরিবারে দুঃসংবাদ। মারা গেছেন রশিদের দাদা হাজি আব্দুল হালিম শিনওয়ারি। এই দুঃখের সময়ে সতীর্থ ক্রিকেটারদের পাশাপাশি প্রতিপক্ষ ক্রিকেটারদেরও পাশে পেয়েছেন আফগানিস্তানের অধিনায়ক।

রশিদের দাদার মৃত্যুর কথা সামাজিক মাধ্যমে জানিয়েছেন আফগানিস্তানের কয়েকজন ক্রিকেটার। তারা হাজির আত্মার শান্তি কামনা করেছেন। তার পরেই দেখা যায়, হোটেলে রশিদের সঙ্গে দেখা করছেন পাক ক্রিকেটারেরা। রশিদকে জড়িয়ে ধরছেন শাহিন শাহ আফ্রিদিরা। এই কঠিন সময়ে প্রতিপক্ষ ক্রিকেটারের পাশে দাঁড়িয়েছেন তারা। পাক ক্রিকেটারদের এই কাজের প্রশংসা করেছেন অনেকে।

দাদার মৃত্যুর সংবাদ পেলেও দল ছেড়ে ফেরেননি রশিদ। খেলাকে বেশি প্রাধান্য দিয়েছেন আফগান অধিনায়ক।

এদিকে, ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও আফগানিস্তান। প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৮২ রান করে পাকিস্তান। জবাবে ১৪৩ রানে অল আউট হয়ে যায় আফগানিস্তান। ৩৯ রানে জেতে পাকিস্তান। সেই ম্যাচে ব্যাট হাতে ১৬ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন রশিদ। সেই ম্যাচের পরেই হোটেলে গিয়ে রশিদকে সান্ত্বনা দেন পাক ক্রিকেটারেরা।

৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু এশিয়া কাপ। সেখানে অবশ্য পাকিস্তান ও আমিরশাহির সঙ্গে আফগানিস্তান এক গ্রুপে নেই। রশিদদের গ্রুপ রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও হংকং। কঠিন গ্রুপ আফগানিস্তানের। সেই কারণেই আগে থেকে প্রস্তুতি শুরু করেছে আফগানেরা। তার মাঝেই দাদার মৃত্যুর খবর পেয়েছেন রশিদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com