রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত শ্রীকাইলের গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী দীর্ঘদিন যুদ্ধ চললে বাংলাদেশেও প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী ভৌতিক সিনেমায় দেখা যাবে অভিষেক বচ্চনকে রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচি

সারা বিশ্ব থেকে যে পরিমাণ ভালবাসা এসেছে, তা অসাধারণ: আরিয়ান

  • আপডেট টাইম : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৩২ বার পঠিত

বিনোদন ডেস্ক: সাধারণত প্রচারের আলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন আরিয়ান খান। সামাজিক যোগাযোগম মাধ্যমেও ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করেন না। এ বার ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’-এর সাফল্যের পরে মুখ খুললেন শাহরুখ-পুত্র। এই মুহূর্তে নেটপাড়ার আলোচনার কেন্দ্রে এই সিরিজ।

এক বিশেষ বিবৃতিতে আরিয়ান জানান, জীবনে সমস্যার মুহূর্তে তিনি একটি সংলাপ মনে রাখেন—“যে হারে যায় আর যে হার মেনে নেয়, তাদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে।” এই সংলাপ তাকে সবসময় এগিয়ে যেতে প্রেরণা দেয়। তিনি আরও বলেন, সিরিজটি মানুষকে আনন্দ দিচ্ছে দেখে তিনি সবচেয়ে খুশি। ভালো গল্প দর্শকদের আনন্দ দেয়, তাই পর্দায় গল্প তুলে ধরা চালিয়ে যেতে চান তিনি।

আরিয়ান বলেন, “সারা বিশ্ব থেকে যে ভালোবাসা এসেছে, তা অসাধারণ। যে গল্প শুধুমাত্র আমার ছিল, আজ তা অসংখ্য মানুষের। ঠিক জরজের মতো, ‘এবার চিনতে পারছ আমি কে?’”

উল্লেখ্য, সম্প্রতি সিরিজটি নিয়ে এনসিবি-র প্রাক্তন আধিকারিক সমীর ওয়াংখেড়ে আরিয়ানের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন। সমীর দাবি করেছিলেন, সিরিজের একটি চরিত্র তার সঙ্গে মিল খেয়ে তাকে খোঁচা দিয়েছে। ২ কোটি টাকার এই মামলা দিল্লি হাই কোর্ট খারিজ করে দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com