শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
‎পিরোজপুর সদর উপজেলায় পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধন India’s safe National motherhood day observed in West Bengal জয়পুরহাটে জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ মনোনয়ন ফরম নিতে এসে তোপের মুখে কনকচাঁপা থালাপতির সিনেমায় পাইরেসির থাবা, উত্তাল দক্ষিণী ইন্ডাস্ট্রি ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু খাল দখলকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি : পানিসম্পদ মন্ত্রী ‎উত্তরা পূর্ব থানায় কুরআন অধ্যয়ন প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত ‎নৈতিক সমাজ গঠনে কুরআনের জ্ঞান অপরিহার্য — ড. রেজাউল করিম বিশ্বকাপের আগে দল নির্বাচনে ধারাবাহিকতার ওপর জোর দিয়েছেন বাশার

প্রশাসনে রদবদল নিয়ে স্পষ্ট বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

  • আপডেট টাইম : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২৭ বার পঠিত

 নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনপ্রশাসনে রদবদল নিয়ে এক স্পষ্ট বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, “ভোটে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পারবে, সেরকম যোদ্ধাদেরই (কর্মকর্তা) বেছে নেওয়া হবে। এটি (প্রশাসনে রদবদল) আমার হাতে থাকবে। ভোট শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সবকিছু করা হবে।”

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রধান উপদেষ্টা বিএনপি নেতাদের জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে নির্বাচনের আগে প্রশাসনের যাবতীয় রদবদল সরাসরি তার তত্ত্বাবধানে হবে। জেলা প্রশাসক পদে নিয়োগের জন্য একাধিক ‘ফিট লিস্ট’ থেকে যোগ্য কর্মকর্তাদের বাছাই করে ভোটের আগে যথাস্থানে নিয়োগ দেওয়া হবে।

এ সময় বিতর্কিত কর্মকর্তা, বিশেষ করে আওয়ামী লীগ শাসনামলে নির্বাচনী দায়িত্ব পালন করাদের ভোটের দায়িত্ব থেকে বিরত রাখতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। পাশাপাশি প্রশাসনে রদবদলে নিরপেক্ষ অবস্থান বজায় রাখার কথাও বলেন তারা।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com