বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গোদাগাড়ীতে অপরাধ সিন্ডিকেটের টাকার গরমে এক অসহায় তরুণীর ​প্রেমিক সোহেলের বাড়িতে আড়ালে মাদকের গডফাদার ৪ ভাই ইলেকট্রিক মিস্ত্রি মিজানুরের এতিম সন্তানদের পাশে চেয়ারম্যান, ঈদ উপহার ও নগদ সহায়তা প্রদান বিয়ের দাবিতে মামাতো ভাইয়ের সোহেলের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ আদাবর থানার ওসি জাহিদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী, হাসপাতালে পাঠানো হলো উপহার পবিত্র আশুরার ছুটি কবে, জানা গেল জেনে নিন কাঁঠালের পিঠা তৈরির রেসিপি

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মানবিক বাংলাদেশ গড়তে চাই: আমিনুল হক

  • আপডেট টাইম : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৩৮ বার পঠিত

হাফসা আক্তার :বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, “ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা একটি সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়তে চাই। যে বাংলাদেশে কৃতি শিক্ষার্থী, কৃতি খেলোয়াড় ও তরুণ প্রজন্ম দেশের অগ্রযাত্রায় নেতৃত্ব দেবে।”

সোমবার (২৭ অক্টোবর) সকালে রাজধানীর পল্লবীর আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবকবৃন্দের সাথে মতবিনিময় সভা–২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, “শিক্ষিত জাতি হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ একজন ভালো মানুষই পারে পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে।”

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে আঠারো মাসে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির কর্মপরিকল্পনা বাস্তবায়ন করবে। “আমরা শিক্ষা, কর্মসংস্থান ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চাই,”—যোগ করেন তিনি।

বিকেলে রাজধানীর দক্ষিণখানে এক ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com