বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গোদাগাড়ীতে অপরাধ সিন্ডিকেটের টাকার গরমে এক অসহায় তরুণীর ​প্রেমিক সোহেলের বাড়িতে আড়ালে মাদকের গডফাদার ৪ ভাই ইলেকট্রিক মিস্ত্রি মিজানুরের এতিম সন্তানদের পাশে চেয়ারম্যান, ঈদ উপহার ও নগদ সহায়তা প্রদান বিয়ের দাবিতে মামাতো ভাইয়ের সোহেলের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতা আনলো ভারত

  • আপডেট টাইম : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৩২ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: প্রথম ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে সিরিজে পিছিয়ে পড়ে ভারত। তবে তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে সূর্যকুমার যাদবের দল। অজিদের ৫ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-১ এ সমতা এনেছে সফরকারীরা।

হোবার্টে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে রোববার (২ নভেম্বর) স্বাগতিকদের ৫ উইকেটে হারিয়েছে শুবমান গিলের দল। ১৮৭ রানের লক্ষ্য তারা পূরণ করে ৯ বল হাতে রেখে। এতে সিরিজে ১-১ এ সমতা এনেছে সফরকারীরা।

সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া। তাই সিরিজি টিকে থাকতে জয়ের বিকল্প ছিল না শুবমান গিলদের।

এদিন রান তাড়ায় বড় ইনিংস খেলতে না পারলেও কার্যকর অবদান রেখে যান অভিষেক শর্মা (১৬ বলে ২৫), শুবমান গিল (১২ বলে ১৫), সুরিয়াকুমার ইয়াদাভ (১১ বলে ২৪), তিলাক ভার্মা (২৬ বলে ২৯) ও অক্ষর প্যাটেল (১২ বলে ১৭) রান করেন।

১৪৫ রানে ৫ উইকেট হারানোর পর আর বিপদ হতে দেননি ওয়াশিংটন সুন্দর ও জিতেশ শর্মা। ২৫ বলে ৪৩ রানের জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়েন তারা।

ওয়াশিংটন অপরাজিত থাকেন ২৩ বলে ৩টি চার ও ৪ ছক্কায় ৪৯ রানে। ১৩ বলে ৩ চারে অপরাজিত ২২ রান করেন জিতেশ। অস্ট্রেলিয়ার হয়ে ৩৬ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন নাথান এলিস।

এর আগে টানা ১৮ ম্যাচ পর টস জিতে ভারত। এরপর তারা বোলিংয়ের এর সিদ্ধান্ত নেন। ব্যাটিংয়ে নেমে ১২ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। নিজের টানা দুই ওভারে ট্রাভিস হেড ও জশ ইংলিশকে সাজঘরে ফেরান আর্শদিপ সিং।

সেই ধাকাটিয়ে উঠলেও ঝড় তুলতে পারেননি মিচেল মার্শ। ১৪ বলে ১১ রান করা অধিনায়ককে ফেরানোর পরের বলেই মিচেল ওয়েনকে বোল্ড করে দেন বরুণ চক্রবর্তী।

তবে টিম ডেভিড ২৩ বলে তুলে নেন ক্যারিয়ারের নবম ফিফটি। ৩৮ বলে ৮টি চার ও ৫ ছক্কায় ৭৪ রান করা এই ডেভিডকে থামান শিভাম দুবে।

এরপর লড়াই চালিয়ে যান স্টয়নিস। শেষ ওভারে আউট হওয়ার আগে করেন ৩৯ বলে ৮টি চার ও ২ ছক্কায় ৬৪ রান। ১৫ বলে ২৬ রানে অপরাজিত থাকেন ম্যাথিউ শর্ট। ভারতের হয়ে ৩৫ রানে ৩ উইকেট নেন আর্শদিপ। তাই ম্যান অব দ্য ম্যাচ হন তিনি। অন্যদিকে ৩৩ রানে ২টি উইকেট নেন বরুণ।

সিরিজের শেষ ম্যাচ আগামীকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) গোল্ডকোস্টে অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com