সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্মকর্তা মাহফুজের বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে : চিফ প্রসিকিউটর ’রংপুরে আনুষ্ঠানিকভাবে ‘হাড়িভাঙ্গা’ আম সংগ্রহ ও বিক্রি শুরু সরকারি রেজিস্ট্রেশন পেলো ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’ মাদক-চাঁদাবাজি, চুরি ছিনতাই কোন অপরাধের ছাড় নেই; ডিসি মির্জা তারেক নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক ৮ কোটি ৪১ লক্ষ টাকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা সভাপতি নাছির উদ্দিন, সম্পাদক নাঈম হোসেন তালুকদার ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ২ হাজার ১৬৭টি মামলা

কাল ঢাকায় আসছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী

  • আপডেট টাইম : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৩৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুই দিনের সফরে ঢাকা আসছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যান। সফরকালে ব্রিটিশ মন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এছাড়া, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং বিডা চেয়ারম্যান আশিক চৌধুরীর স‌ঙ্গে চ্যাপম্যানের সাক্ষাৎ হ‌তে পা‌রে।

প্রস্তাবিত সূচি অনুযায়ী, ব্রিটিশ আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী সফরের প্রথম দিনটি কাটাবেন কক্সবাজারস্থ রোহিঙ্গা ক্যাম্পে। সেখানে দায়িত্বরত আইএনজিও প্রতিনিধি, ক্যাম্প ম্যানেজমেন্টে যুক্ত সরকারি কর্মকর্তা এবং অন্য স্টেকহোল্ডারদের সঙ্গে সিরিজ বৈঠক কর‌বেন তি‌নি। ওই‌দিন সন্ধ্যায় ঢাকায় ফি‌রে  রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাক্ষা‌তে যা‌বেন তি‌নি। পর‌দিন শুক্রবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বিডা চেয়ারম্যানের স‌ঙ্গে দেখা কর‌বেন চ্যাপম্যান।

সূত্র বলছে, সামগ্রিকভাবে বাংলাদেশ পরিস্থিতি নিয়েই বৈঠকগুলোতে মতবিনিময় হওয়ার সম্ভাবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com