সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ঈদুল ফিতর উপলক্ষ্যে বুড়িমারী স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ ঈদে কারাবন্দিদের উন্নতমানের খাবার পরিবেশন করা হবে দিনাজপুরের ‎বিরামপুরে পৌর ছাত্রদলের বাবলু স্মৃতি সংঘের উদ‍্যোগে দোয়া ও ইফতার মাহফিল পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ — সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ সিটি করপোরেশনগুলোর পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প

এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে সবুজায়ন করার উদ্যোগ

  • আপডেট টাইম : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ২০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে অব্যবহৃত জায়গাগুলোকে সবুজ করার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

রোববার (১৬ নভেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের অব্যবহৃত খালি জায়গা বুঝে নেওয়ার জন্য ইতোমধ্যে ৫ সদস্যের কমিটি গঠন করে দিয়েছে সংস্থাটি।

সবুজায়ন করার পাশাপাশি প্রাণবন্ত করে তুলতে এবং নগরবাসীর জন্য নিরাপদ ও আকর্ষণীয় গণপরিসর গড়ে তুলতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মধ্যে সম্প্রতি একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি অনুযায়ী, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের অব্যবহৃত স্থানগুলোতে ডিএনসিসি সবুজায়ন, ল্যান্ডস্কেপিং, পথচারীবান্ধব অবকাঠামো এবং জনসাধারণের জন্য উন্মুক্ত বিনোদনমূলক স্থান উন্নয়নের কার্যক্রম বাস্তবায়ন করবে। এর মাধ্যমে নগরবাসীর জন্য তৈরি হবে নতুন প্রাণবন্ত গণপরিসর, যা একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে, অন্যদিকে নাগরিক জীবনে আনবে নান্দনিক পরিবর্তন।

এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আসাদুজ্জামান একটি অফিস আদেশ জারি করে ৫ সদস্যের কমিটির অনুমোদন দিয়েছে।

সচিব মোহাম্মদ আসাদুজ্জামান জানান, গঠিত এই কমিটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে অব্যবহৃত জায়গাগুলো বুঝে নিতে প্রয়োজনীয় সব কার্যক্রম গ্রহণ করবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, গঠিত এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএনসিসির সম্পত্তি কর্মকর্তাকে। পাশাপাশি কমিটির সদস্য করা হয়েছে ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী (পুর), নির্বাহী প্রকৌশলী (টিইসি), নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবং ডিএনসিসির সংশ্লিষ্ট অঞ্চলের সার্ভেয়ারকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com