মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বসন্ত উৎসবের রঙে – জুনিয়র ও সিনিয়র শিল্পীদের তুলির টানে দেওয়ালে চিত্র দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা-১৮ এনসিপিকে সমর্থন দিলেন জামায়াতে ইসলামী

  • আপডেট টাইম : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৫ বার পঠিত

হাফসা আক্তার  : আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে এনসিপি প্রার্থী আরিফুল ইসলাম আদিবকে সমর্থন করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আশরাফুল হক।

তিনি গণমাধ্যমকে বলেন, সংগঠনের প্রিয় ভাই ও বন্ধুগণ, ​বিগত দীর্ঘ সময় ধরে ঢাকা-১৮ আসনের প্রতিটি অলিগলি, প্রতিটি মানুষের সুখ-দুঃখের সাথে আমি নিজেকে জড়িয়েছি।

আপনাদের ভালোবাসা এবং সংগঠনের আস্থার কারণে আমি এই আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে কাজ করে আসছিলাম।

আপনাদের চোখে যে প্রত্যাশার আলো আমি দেখেছি, তা আমার আগামীর পথচলার পাথেয়। সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী, বৃহত্তর ঐক্য ও জোটের স্বার্থে ঢাকা-১৮ আসনটি আমাদের জোট শরিক এনসিপি (NCP)-এর প্রার্থী জনাব আরিফুল ইসলামকে ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন,
​সংগঠনের একজন অনুগত কর্মী হিসেবে আমি এই সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করছি। আমার ব্যক্তিগত চাওয়া-পাওয়ার চেয়ে দেশ ও ইসলামের স্বার্থ রক্ষা আমার কাছে বড়।

আমি বিশ্বাস করি, বিজয় অর্জনের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকা জরুরি।

আমি আমার সকল প্রাণপ্রিয় কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করব ব্যক্তি আশরাফুল হক মনোনীত না হলেও, আমাদের আদর্শ ও লক্ষ্য অটুট আছে।

আপনারা যেভাবে আমার পাশে ছিলেন, ঠিক একইভাবে জোটের প্রার্থী আরিফুল ইসলাম আদিব ভাইয়ের পক্ষে ঝাঁপিয়ে পড়ুন।

আমি আপনাদের পাশেই ছিলাম, আপনাদের পাশেই থাকবো ইনশাআল্লাহ। আমার প্রতি আপনাদের এই অকৃত্রিম ভালোবাসা আমি সারা জীবন হৃদয়ে লালন করব। আল্লাহ আমাদের কবুল করুন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com