বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নিরাপত্তা প্রধান লারিজানির হত্যার প্রতিশোধ নেওয়া হবে: ইরানের সেনাপ্রধান কমেছে অস্কারের দর্শক নবনিযুক্ত রসিক প্রশাসক ডনের সাথে দলীয় নেতা-কর্মীদের সৌজন্য সাক্ষাৎ সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ এর উদ্যোগে নওমুসলিম ও হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ দিনাজপুরের বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার প্রশাসনের নাকের ডগায় কেরানীগঞ্জে চলছে সালশার নামে “নেশার পিনিক”এর দোকান। ঢাকার অঘোষিত ‘ডন’ আ.লীগ নেতা শেখ বাদল এখনো অধরা প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে

তালিবপুর আহছানিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১২ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি, ফোরকান উদ্দিন রোমানঃ

 

আজ ২৯ জানুয়ারী সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণ সাজানো হয় বর্ণিল সাজে। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর একে একে দৌড়, লং জাম্প, হাই জাম্প, বল নিক্ষেপসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে প্রতিযোগিতা পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা দেন। পরে সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীদের পরিবেশিত গান, নৃত্য ও আবৃত্তি দর্শকদের মুগ্ধ করে।

আয়োজকরা জানান, এমন আয়োজন শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতার পাশাপাশি সৃজনশীলতা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com