সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:১০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মুন্সীগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন। রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত মোহাম্মদপুরে বসিলা ব্রিজের নিচে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য আইএইচএফ ট্রফিতে দুই বিভাগে রূপা জিতল বাংলাদেশ যুদ্ধবিরতি আলোচনায় তেহরানে কাতারের প্রতিনিধি দল ক্রিকেটার নাঈম হাসানের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ জামায়াতের শিক্ষার সুযোগ পৌঁছালে সুপ্ত প্রতিভা বিকশিত হবে: জুবাইদা রহমান কুড়িগ্রােমে জেলা পর্যায়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত উলিপুরে কাঁঠাল পাড়ার সময় বিদ্যুৎ স্পষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

আমি নির্বাচিত হলে ঢাকা-১৮ আসনে স্বাস্থ্য সেবায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার হবে; এস এম জাহাঙ্গীর

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭ বার পঠিত

হাফসা আক্তার :

 

 

ঢাকা ১৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, দেশের স্বাস্থ্য সেবা নাজুক অবস্থায় রয়েছে। পলাতক সরকার বিগত ১৭ বছরে স্বাস্থ্য খাতে মহা লুটপাট করেছে। স্বাস্থ্য খাতে যন্ত্রপাতি আমদানির নামে কয়েক গুন বিল বানিয়ে বিদেশে টাকা পাচার করেছে।

 

তিনি আরো বলেন, পলাতক সরকারের এক স্বাস্থ্য মন্ত্রীর ছেলে বিদেশে ৫ শ কোটি টাকা পাচার করে বিদেশে হাউজিং কোম্পানি করে ব্যবসা করতেছে। আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে ঢাকা ১৮ আসনে স্বাস্থ্য সেবা চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো। আমরা রাজনীতি করি জনকল্যাণে তাই জনগণের কল্যাণেই আজীবন নিবেদিত থাকতে চাই।

 

আজ শুক্রবার সকাল সাড়ে ৭ টায় রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর খেলার মাঠে জাতীয়তাবাদী ফোরাম ১১ নং সেক্টর আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন এসব কথা বলেন।

 

ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম -আহ্বায়ক মোঃ আফাজ উদ্দিন, মহানগর উত্তর সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোস্তফা কামাল হৃদয়, ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মোঃ ফিরোজ জামান, যুবদল মহানগর উত্তরের সাবেক যুগ্ম আহ্বায়ক শিমুল আহমেদ। আরো উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সহসভাপতি জাহাঙ্গীর আলম, উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন শিশির, মোস্তফা সরকার, মহসিন খান, জাতীয়তাবাদী ফোরামের তালেবুল ইসলাম, মোঃ ইসাহাক আলী, মোগল ভূইয়া, মোঃ সিরাজ মিয়া, আমিনুল ইসলাম বাবু, মাসুদ শেখ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com