সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রােমে জেলা পর্যায়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত উলিপুরে কাঁঠাল পাড়ার সময় বিদ্যুৎ স্পষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু বিরোধ ভুলে দিলজিতের সঙ্গে দেখা করতে চান কঙ্গনা ‘গণমাধ্যম এখন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে’ বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষা বিস্তারে ৫টি প্রকল্প চলমান রয়েছে : এহছানুল হক মিলন দুবাই ইন্টারপোল পুলিশের হাতে আটক সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ প্রযুক্তির উদ্ভাবক ও নির্মাতা হিসেবে তরুণদেরকে গড়তে হবে: ফকির মাহবুব আনাম দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি ধামইরহাটে মা’য়ের প্রাণ নাসের হুমকির অভিযোগে ২ ছেলে গ্রেফতার

‎ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন এস এম জাহাঙ্গীর

  • আপডেট টাইম : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬ বার পঠিত

হাফসা আক্তারঃ

 

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র ৫ দিন। তারও ৪৮ ঘন্টা আগে আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যাবে নির্বাচনের প্রচার-প্রচারণা। সেই হিসেবে ভোটারদের কাছে পৌঁছাতে আর মাত্র দুইদিন হাতে সময় পাচ্ছেন প্রার্থীরা । তাই দম ফেলার ফুসরত নেই সংসদ সদস্য পদপ্রার্থীদের। বিশাল আয়তনের সব নির্বাচনী এলাকায় প্রার্থীরা সকালে এক প্রান্তে তো বিকালে আরেক প্রান্তে। সরেজমিনের ঢাকা ১৮ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এম জাহাঙ্গীরের সঙ্গে ঘুরে বেড়িয়েছেন আমাদের প্রতিবেদক।

‎শনিবার সকালটা নির্বাচনের নানা আনুষঙ্গিক কাজ সম্পন্ন করে মধ্যাহ্ন ভোজের পরই শুরু হয় এস এম জাহাঙ্গীরের পায়ে হেঁটে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা কার্যক্রম। খিলক্ষেত থানায় কিছু সময় গণসংযোগ পরিচালনা করে তিনি ছুটে যান আসনের দক্ষিণখান থানার ফায়দাবাদ এলাকায়। আগে থেকে সেখানে উপস্থিত নেতাকর্মীদের সাথে নিয়ে শুরু করেন গণসংযোগ।

‎প্রার্থীকে কাছে পেয়ে কেউ আবদার করেছেন সেলফি তোলার । আবার কেউবা মন খুলে বলেছেন প্রার্থীকে তার নিজের এবং এলাকার নানা অভিযোগের কথা। কারো আবদার মিটিয়েছেন তাৎক্ষণিকভাবে। আবার কারো সমস্যা সমাধানে দিয়েছেন প্রতিশ্রুতি। বিশেষ করে ঢাকা ১৮ আসনের খিলখেত, উত্তরখান এবং দক্ষিণ খান এলাকার পানি, বিদ্যুৎ এবং গ্যাসের প্রকট সমস্যাকে চিহ্নিত করে ধাপে ধাপে সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় বাসিন্দাদের।

‎পায়ে হেঁটে গণসংযোগের সময় রাস্তার দু’ধারে শিশু থেকে বৃদ্ধ সবাই দু’হাত নেড়ে এস এম জাহাঙ্গীরকে জানিয়েছেন শুভকামনা।

‎ফায়দাবাদ এলাকার হাসেম মিয়া নামের এক বয়োবৃদ্ধ জানান, এসএম জাহাঙ্গীর আইলে আমাগো উপকার হইবো। হেতে আগে যখন এমপি আছিল না, তখনই মোগো সাহায্য করছে। পোলাডা  ভালা আছে।

‎গণ কবরস্থান রোডে জহুরা নামের পঞ্চাশোর্ধ নারী এই প্রতিবেদককে জানান, মেলাদিন পরে এবার ভোটে আনন্দ হইতেছে। আমরা অল্প আর মানুষ। মেলা বড় স্বপ্ন আমাগো নাই। তই এসএম জাহাঙ্গীরকে ভোট দিয়ে জিতাইতে পারলে হুনছি হেতে নাকি এলাকার অনেক উন্নয়ন করব। আমরা পানি চাই, গ্যাস চাই, বিদ্যুৎ চাই। এসব সমস্যার যে সমাধান করবার পারবো,  আমরা তাকেই ভোট দিব।

‎স্থানীয় কয়েকজন তরুণ তরুণীদের সাথে কথা বলে জানা যায়, আসন্ন সংসদ নির্বাচনে তারা এস এম জাহাঙ্গীরকেই বেছে নিবেন। কারণ হিসেবে তারা বলছেন, তারুণ্য এবং রাজনীতিতে অভিজ্ঞ এই দুটো জিনিসই একটি এলাকার উন্নয়নের জন্য একজন প্রার্থীর অপরিহার্য যোগ্যতা। এসএম জাহাঙ্গীরের মধ্যেই এই অভিজ্ঞতা এবং তারুণ্য দুটো থাকায় তাদের প্রথম পছন্দ এস এম জাহাঙ্গীর।

‎নির্বাচনী প্রচারের স্বল্প সময়ে কত শতাংশ ভোটারের কাছে পৌঁছাতে পেরেছেন এমন প্রশ্নের জবাবে এস এম জাহাঙ্গীর বলেন, তিনি তার সবটুকু দিয়েই চেষ্টা করেছেন প্রতিটি ভোটারের কাছে পৌঁছাতে। তবে নির্বাচন কমিশনের বিধি-নিষেধ এবং বেঁধে দেওয়া সময়ের স্বল্পতার কারণে সব ভোটারের কাছে তিনি পৌঁছাতে পারেননি। তবে তার দলের নেতাকর্মীরা প্রতিটি ভোটারের কাছে তার সম্পর্কে এবং দল সম্পর্কে তথ্য পৌঁছে দিয়েছেন। তিনি আশা করেন, ১২ ই ফেব্রুয়ারি বিপুল ভোটের ব্যবধানে ঢাকা ১৮ আসনের ৮ টি থানার মানুষ তাকে বিজয়ী করে সংসদে পাঠাবে।

‎এদিন এসএম জাহাঙ্গীরের গণসংযোগে দেখা গেছে এক ব্যতিক্রমী চিত্র। শুরুতে কয়েকশ নেতাকর্মী নিয়ে জনসংযোগ শুরু করলেও দক্ষিণখান থানা মোড় পর্যন্ত যেতে এই সংখ্যা পৌঁছে যায় কয়েক হাজারে। চলতি রাস্তায় প্রতিটি ইউনিটের এবং প্রতিটি কেন্দ্রের কয়েকশো করে নেতাকর্মী যুক্ত হয় এস এম জাহাঙ্গীরের গণসংযোগ কর্মসূচিতে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com