শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ফুলবাড়ীতে চুরির অভিযোগে কিশোরকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ১৫ ঘন্টা তালাবদ্ধ, থানায় অভিযোগ রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৩ জন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ রংপুরের মিঠাপুকুরে ধর্ষণের ঘটনায় মামলা; র‌্যাব ১৩ এর অভিযানে প্রধান আসামি গ্রেফতার কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে রাজারহাটে ৪০০ বছরের পুরনো চান্দামারী মসজিদ উত্তরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বয় সভা আশকনার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে দ্রুত সড়ক সংস্কারের আশ্বাস এমপি জাহাঙ্গীরের আগৈলঝাড়ায় মাছের ঘেরের কর্মচারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ হাসপাতালে ভর্তি, থানায় লিখিত অভিযোগ কুড়িগ্রাম সীমান্তে অভিযানে ভারতীয় নাগরিকসহ আটক-৩ মাদক উদ্ধার ঝালকাঠিতে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত বহরা রাবার ড্যামে অবৈধ বালু উত্তোলনে বাধা, হুমকি-উত্তেজনা; প্রশাসনের পরিদর্শন

কুড়িগ্রাম সীমান্তে অভিযানে ভারতীয় নাগরিকসহ আটক-৩ মাদক উদ্ধার

  • আপডেট টাইম : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩ বার পঠিত

রুহুল আমিন রুকু, কুড়িগ্রামঃ

 

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী বালারহাট এলাকায় অভিযান চালিয়ে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি বালারহাট সীমান্ত এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিক ও তাদের সহযোগী এক বাংলাদেশি যুবককে হাতেনাতে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে বাংলাদেশি যুবকের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

আটকরা হলেন—ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার নট্টবাড়ী এলাকার আখিরুল খন্দকার (২২), সাহেবগঞ্জ থানার কিশামত করলা এলাকার ফারুক মিয়া (২২) এবং ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের খলিশাকোঠাল এলাকার আয়নাল হক (২৬)।

ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাঈম জানান, আটক তিনজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, আটক দুই ভারতীয় নাগরিকের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বিএসএফকে অবহিত করা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com