রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উত্তরা পশ্চিম থানায় বিশেষ অভিযান: ১৬ আসামি গ্রেফতার রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি মাছউদ ভূমিকম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর সন্ত্রাস-চাঁদাবাজদের বিরুদ্ধে অ্যাকশন শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে অবৈধ বিচ দখল ও চাঁদাবাজি ইস্যুতে টুরিস্ট পুলিশের বিরুদ্ধে অপপ্রচার শাহজালালে ফ্লাইট বিপর্যয়; প্রবাসী শ্রমিকদের পাশে বিমানবন্দরে মন্ত্রী – এমপি ছাত্রশিবিরের দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত ভুয়া পাইলট পরিচয়ে প্রেম ও বিয়ে রাজশাহীতে সিরিয়াল নারী প্রতারণার অভিযোগে আটক মারুফ ওরফে অধি বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান খামেনি নিহত হওয়ার ঘটনায় ইরানে ৪০ দিনের শোক

রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি মাছউদ

  • আপডেট টাইম : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: রমজানের পরেই স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশন নির্বাচন হবে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।

আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে রিপোর্টারস ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

স্থানীয় সরকার নির্বাচন শিগগিরই হবে জানিয়ে ইসি মাসউদ বলেন, রমজানের পরেই স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশন নির্বাচন হবে। এটি সারা বছর ধরে চলতে থাকবে।

তিনি জানান, স্থানীয় সরকার পর্যায়ে দলীয় প্রতীক থাকবে কিনা সে বিষয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি। সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হয়েছে উল্লেখ করে নির্বাচনে ঘাটতির বিষয়গুলো কমিশন খতিয়ে দেখার কথা জানান তিনি।

এসময় কমিশনের কার্যক্রম নিয়ে গঠনমূলক সমালোচনা ও সাংবাদিকদের নিরপেক্ষ দায়িত্ব পালনের আহবান জানান কমিশনার আব্দুর রহমানেল মাসউদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com