রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন আগামীকাল অষ্টম জাতীয় ভোটার দিবস ভারতীয় ভিসা প্রদানের হার ক্রমান্বয়ে বাড়বে: প্রণয় ভার্মা জয় দিয়ে সুপার এইট শেষ করল দক্ষিণ আফ্রিকা বরগুনায় পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হবিগঞ্জে মহিবুর হত্যার মূল আসামি গ্রেফতার বগুড়ায় মিছরি ও সেমাই কারখানাকে জরিমানা কমলাপুর স্টেডিয়ামে অব্যবস্থাপনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর ক্ষোভ, দ্রুত সংস্কারের নির্দেশ প্রতারণা করে অর্থ আত্মসাৎকারী জেলেখার থামানোর কি কেউ নেই..? ধামইরহাটে শিশু সুরেক্ষায় সাংবাদিকদের নিয়েহ মতবিনিময় সভা

আগামীকাল অষ্টম জাতীয় ভোটার দিবস

  • আপডেট টাইম : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ০ বার পঠিত

আগামীকাল ২ মার্চ ‘অষ্টম জাতীয় ভোটার দিবস’। অষ্টম জাতীয় ভোটার দিবস-২০২৬-এর প্রতিপাদ্য ‘ভোটারদের শক্তি, গণতন্ত্রের মুক্তি’।

তবে অষ্টম জাতীয় ভোটার দিবস উদযাপনের সকল কর্মসূচি স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির এ সংক্রান্ত এক আদেশে বলা হয়েছে, ‘২ মার্চ অষ্টম ‘জাতীয় ভোটার দিবস’ উদযাপন উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচিসহ মাঠ পর্যায়ের সকল কর্মসূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছেন।’

এ বিষয়ে ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বাসসকে জানিয়েছেন, ২ মার্চ অষ্টম জাতীয় ভোটার দিবস পালিত হবে। তবে জাতীয় ভোটার দিবসে কোনো কর্মসূচি পালন করা হবে না। কারণ ইসি জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে সকল কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত দিয়েছেন।

পরবর্তীতে এ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশে বর্তমান মোট নিবন্ধিত ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন। নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। ট্রান্সজেন্ডার ১ হাজার ২৩২ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com