সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বাঁশখালীতে মোবাইল কোর্টের তথ্য পাচারের দায়ে তিনজনকে কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ সারাদেশের উন্নয়ন ধারার সঙ্গে সমন্বয় ডা.এজেড এম জাহিদ হোসেনের উন্নয়ন আহ্বান: তথ্যভিত্তিক উদ্যোগে বদলে যেতে পারে দিনাজপুর-৬ বাজার নিয়ন্ত্রণে ডিমলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার পটুয়াখালীতে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ অষ্টম জাতীয় ভোটার দিবস আজ ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী ২৯ হাজার ৮২৯ শ্রমিককে লিগ্যাল এইড-এ সরকারি খরচায় আইনি সেবা শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন আটকে পড়া মুশফিক কবে ফিরছেন, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

অষ্টম জাতীয় ভোটার দিবস আজ

  • আপডেট টাইম : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৭ বার পঠিত

অষ্টম জাতীয় ভোটার দিবস’ আজ ২ মার্চ (সোমবার)। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘ভোটারদের শক্তি, গণতন্ত্রের মুক্তি’।

 

যদিও অষ্টম জাতীয় ভোটার দিবস উদযাপনের সকল কর্মসূচি স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

 

ইসির এ সংক্রান্ত আদেশে বলা হয়, ২ মার্চ অষ্টম ‘জাতীয় ভোটার দিবস’ উদযাপন উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচিসহ মাঠ পর্যায়ের সকল কর্মসূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছে।

 

এ বিষয়ে ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বাসস’কে জানান, অষ্টম জাতীয় ভোটার দিবস ২ মার্চ পালন করা হবে। তবে এ উপলক্ষ্যে কোনো কর্মসূচি থাকবে না। কারণ ইসি জাতীয় ভোটার দিবসের সকল কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত দিয়েছে।

 

পরবর্তীতে এসব কর্মসূচি পালন করা হবে বলেও জানিয়েছেন তিনি।

 

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশে বর্তমান মোট নিবন্ধিত ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন। নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। ট্রান্সজেন্ডার ভোটারের সংখ্যা ১ হাজার ২৩২।

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com