মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লালমনিরহাটে সংগ্রাম থেকে সাফল্য: আত্মনির্ভরতার দৃষ্টান্ত সান্তনা রানী পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চান স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য : হাইক‌মিশনার মার্কিনিদের ‘এখনই’ মধ্যপ্রাচ্য ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের বিমান পরিবহন খাতের উন্নয়নে ঢাকা-ওয়াশিংটন আলোচনা কুয়েতে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ সব ধরনের এন্ট্রি ভিসার মেয়াদ ১ মাস বাড়াল কাতার শাহজালাল বিমানবন্দরে আজ ৩৮ ফ্লাইট বাতিল প্রধানমন্ত্রীর ১০ মার্চের বগুড়া সফর স্থগিত মাগুরায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মনিটরিং কমিটির সভা

পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল প্রতিবেদন উপস্থাপন করায় প্রতিবাদ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৪ বার পঠিত

এস চাঙমা সত্যজিৎ,  ভ্রাম্যমান প্রতিনিধিঃ

 

 

পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল প্রতিবেদন উপস্থাপন করায় প্রতিবাদ জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান।

বিবৃতিতে বলা হয়, গতকাল ১লা মার্চ ২০২৬ তারিখ বিভিন্ন নিউজ মিডিয়ায় পার্বত্য জেলা পরিষদ সংক্রান্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান-এর একটি বক্তব্য প্রকাশিত ও প্রচারিত হয়েছে। প্রকাশিত সংবাদে বলা হয়েছে যে, ‘পার্বত্য জেলা পরিষদ নিয়ে সরকারের নতুন কোনো ভাবনা নেই এবং তিন পার্বত্য জেলা পরিষদের আকার বাড়ছে না।’

 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি এর দৃষ্টিগোচর হয়েছে যে, তাঁর বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে এই সংবাদটি পরিবেশন করা হয়েছে। প্রকৃত সত্য এই যে, মাননীয় মন্ত্রী মূলত ‘১৮০ দিনের কর্মসূচী’ সংক্রান্ত বিষয়াদি নিয়ে কথা বলেছিলেন। উক্ত কর্মসূচীর কার্যক্রম কোথায় কীভাবে বন্টন হবে এবং কতদিনের মধ্যে সম্পন্ন হবে, এসব বিষয়েই সাংবাদিকদের সাথে আলোচনা হয়েছে। এছাড়া পার্বত্য জেলা পরিষদ গঠন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেছিলেন, “যে ব্যবস্থা এখন আছে, আপাতত সেই পদ্ধতিতেই জেলা পরিষদ গঠন করা হবে। তবে সরকারের উচ্চ পর্যায়ের সাথে আলোচনার মাধ্যমে পরবর্তীতে কাঠামো বৃদ্ধি করা হলে তখন সেই পদ্ধতি অবলম্বন করা হবে।”

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজুয়ান খান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলেন, প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন, বানোয়াট ও বিভ্রান্তিকর। পার্বত্য চট্টগ্রাম ইস্যুটি অত্যন্ত সংবেদনশীল। জনমনে বিভ্রান্তি ছড়াতে পারে এমন অসত্য সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকল গণমাধ্যমকে বিনীত অনুরোধ জানানো যাচ্ছে। একইসাথে ভবিষ্যতে এ ধরণের সংবেদনশীল বিষয়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হচ্ছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com