শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের

মধ্যপ্রাচ্যে সীমিত ফ্লাইট পুনরায় চালু করবে ভারতীয় বিমান সংস্থা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৮ বার পঠিত

ভারতীয় বিমান সংস্থাগুলো আজ মঙ্গলবার জানিয়েছে, যুদ্ধের কারণে আটকে পড়া হাজার হাজার যাত্রীকে ফিরিয়ে আনার লক্ষ্যে তারা মধ্যপ্রাচ্যে সীমিত বাণিজ্যিক পরিষেবা পুনরায় চালু করছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

লাখ লাখ দক্ষিণ এশীয় নাগরিক মধ্যপ্রাচ্যে বাস করেন এবং কাজ করেন।

ইন্ডিগো জানিয়েছে, তারা দেশগুলোর মধ্যে কার্যক্রম ‘ক্রমাগতভাবে স্বাভাবিক’ করার প্রচেষ্টার অংশ হিসাবে সৌদি আরবের জেদ্দায় চারটি ফিরতি ফ্লাইট পরিচালনা করবে।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস জানিয়েছে, সংস্থাটি মঙ্গলবার থেকে ওমানের রাজধানী মাস্কাট থেকে ফ্লাইট পুনরায় চালু করবে।

তবে বিমান সংস্থাগুলো এক বিবৃতিতে জানিয়েছে, বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত থেকে ফ্লাইট চলাচল পরিষেবা স্থগিত রয়েছে।

বাজেট ক্যারিয়ার আকাসা এয়ার জানিয়েছে, তারা জেদ্দায় কিছু নির্দিষ্ট ফ্লাইট পরিচালনা করবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাহরাইন, সৌদি আরব এবং জর্ডানের নেতাদেরসহ মধ্যপ্রাচ্যের একাধিক নেতার সঙ্গে কথা বলেছেন।

ভারতীয় সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করার জন্য সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তাদের ধন্যবাদ জানান মোদী।

হামলায় বেশ কয়েকজন দক্ষিণ এশীয় নাগরিক নিহত হয়েছেন, যার মধ্যে আবুধাবিতে কমপক্ষে একজন নেপালি এবং বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে দুইজন বাংলাদেশি রয়েছেন।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ওমানের কাছে একটি জাহাজে একজন নাগরিক নিহত হয়েছেন।

মোদী সোমবার বলেছেন যে তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথেও কথা বলেছেন, যেখানে তিনি ‘সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে ভারতের উদ্বেগ প্রকাশ করেছেন এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তাকে অগ্রাধিকার হিসেবে জোর দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com