মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে মুকুলে মুকুলে ভরে উঠেছে আম গাছগুলো মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ: শাহজালাল থেকে ১৪৭ ফ্লাইট বাতিল, চরম ভোগান্তিতে যাত্রীরা রোহিঙ্গা সহায়তায় জাপানের ২৬ লাখ ডলার অনুদান চট্টগ্রামে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি, অস্ত্রসহ গ্রেফতার ২ দ্য হান্ড্রেডের নিলামে বাংলাদেশের মুস্তাফিজ ও রিশাদ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের ম্যাচ অফিসিয়াল চূড়ান্ত আবির মাখিয়ে রঙে-আনন্দে দোল পূর্ণিমা উদ্যাপন চট্টগ্রামের সাংবাদিক আয়ুব আলী’র মৃত্যু, শোক পাহাড়ের দরিদ্রদের ঈদ আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান মন্ত্রী দীপেন দেওয়ানের তারেক রহমান ও খামেনিকে নিয়ে আবিদুলের নামে ভুয়া মন্তব্য প্রচার: বাংলাফ্যাক্ট

মুন্সীগঞ্জে যাকাতের ভূমিকা ও গুরুত্ব বিষয়ক সেমিনার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১ বার পঠিত

মুন্সীগঞ্জে দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা ও গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন এ সেমিনারের আয়োজন করে।

জেলা প্রশাসক ও জেলা যাকাত কমিটির সভাপতি সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. সাহাবুদ্দিন, সদর জামে মসজিদের পেশ ইমাম আবরারুল হক হাতেমী।
সেমিনারে ধর্মীয় ও সামাজিক দৃষ্টিকোণ থেকে যাকাতের গুরুত্ব বিশ্লেষণ করা হয়। যাকাতের অর্থ সুনির্দিষ্ট ও যথাযথ উপায়ে বন্টণকল্পে ‘যাকাত তহবিল ব্যবস্থাপনা আইন ২০২৩’ অনুযায়ী যাকাত বোর্ডের কার্যক্রমের উপর আলোকপাত করা হয়।

সেমিনারে সমাজের সম্পদ ও আয় বৈষম্য হ্রাসের পাশাপাশি ব্যক্তির আত্মমর্যাদা ও মানবিক দায়িত্বসমূহ যথাযথভাবে পালনে যাকাত আদায়ের ভূমিকা বিশ্লেষণ করা হয়। একইসঙ্গে যথাযোগ্য মর্যাদায় পবিত্র এ ধর্মীয় ও সামাজিক দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com