শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পুশইন বন্ধে কূটনৈতিক ও অভ্যন্তরীণ কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায় সা.সু.প কেটে ফেলা উপড়ে যাওয়া গাছ অলৌকিকভাবে সোজা,শত শত মানুষের ভিড়, চলছে মানত ধামইরহাটে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলের ঈদ উপহার বঞ্চিত ভিক্ষুক ও দুস্থদের -মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান বিশ্বম্ভরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জে জলবায়ূ মোকাবেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন শাহজাল বিমানবন্দরে আবারও আগুন, গাফিলতি পেলে কঠোর অ্যাকশন : প্রতিমন্ত্রী মিল্লাত কুড়িগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সমর্থন চাইলেন মাহাবুবুর রহমান মহুবর কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লালমনিরহাটের বাবা-ছেলের মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি

মায়ংয়ের হ্যাটট্রিকে নারী এশিয়ান কাপে উত্তর কোরিয়ার দাপুটে জয়

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৯ বার পঠিত

মায়ং ইউ জংয়ের প্রথমার্ধের হ্যাটট্রিকে তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া ২০১০ সালের পর প্রথমবারের মত এএফসি নারী এশিয়ান কাপে ফিরে ৩-০ গোলে উজবেকিস্তানকে পরাজিত করেছে।

ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ-বি’র ম্যাচে শুরু থেকেই পুরোপুরি আধিপত্য দেখায় কোরিয়ানরা। ১৪ মিনিটে ঘাড়ের চোটে উজবেকিস্তানের মূল গোলরক্ষক জোনিমকুলোভা মাঠ ছাড়লে তাদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে।

তার আগে ষষ্ঠ মিনিটে গোলমুখের জটলা থেকে নিখুঁত শটে গোল করে দলকে এগিয়ে নেন মিডফিল্ডার মায়ং । এরপর ২৪ মিনিটে চে উন ইয়ংকে আদায় করা  পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ৪১ মিনিটে আরেকটি স্পট কিক থেকে বাঁ দিকের কোণে বল জড়িয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন মায়ং।

প্রথমার্ধে উজবেকিস্তান একটি শটও নিতে পারেনি। আর দ্বিতীয়ার্ধেও চিত্র খুব একটা বদলায়নি। প্রায় পুরো সময়টাই উজবেক অর্ধে খেলা হয়েছে, যদিও দৃঢ় রক্ষণে তারা আরও গোল হজম করা থেকে রক্ষা পায়।

এশিয়ার অন্যতম সফল নারী দল উত্তর কোরিয়া ২০০১, ২০০৩ ও ২০০৮ সালের শিরোপার পুনরাবৃত্তি করতে চায়।

তবে ২০১৫ বিশ্বকাপ বাছাইপর্বে ডোপিং পরীক্ষায় ব্যর্থ হওয়ায় নিষেধাজ্ঞা এবং ২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত করোনাভাইরাস মহামারির কারণে আন্তর্জাতিক ম্যাচ না খেলায় তাদের অগ্রযাত্রা থেমে গিয়েছিল।

বর্তমানে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে নবম স্থানে থাকা উত্তর কোরিয়া অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-১৭ নারী দলের সাফল্যের ধারাবাহিকতা নিয়ে অস্ট্রেলিয়ায় এসেছে। তারা গত বছর মরক্কোতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ শিরোপা ধরে রাখে এবং ২০২৪ সালে কলম্বিয়ায় অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জয় করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com