শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পুশইন বন্ধে কূটনৈতিক ও অভ্যন্তরীণ কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায় সা.সু.প কেটে ফেলা উপড়ে যাওয়া গাছ অলৌকিকভাবে সোজা,শত শত মানুষের ভিড়, চলছে মানত ধামইরহাটে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলের ঈদ উপহার বঞ্চিত ভিক্ষুক ও দুস্থদের -মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান বিশ্বম্ভরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জে জলবায়ূ মোকাবেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন শাহজাল বিমানবন্দরে আবারও আগুন, গাফিলতি পেলে কঠোর অ্যাকশন : প্রতিমন্ত্রী মিল্লাত কুড়িগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সমর্থন চাইলেন মাহাবুবুর রহমান মহুবর কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লালমনিরহাটের বাবা-ছেলের মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি

ডিএসইতে সূচকের বড় পতন, লেনদেন ৮৮৫ কোটি টাকা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৮ বার পঠিত

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ব্যাপক দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। প্রধান সূচকসহ সবকটি সূচক কমেছে।

আজ ডিএসইতে মোট ৩৯৯টি কোম্পানির ৩৯ কোটি ৯৩ লাখ ২ হাজার ৫৭৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮৮৫ কোটি ১২ লাখ ২৬ হাজার ৫৯৬ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ২০৮ দশমিক ৯৮ পয়েন্ট কমে ৫ হাজার ৩২৫ দশমিক ০৭ পয়েন্টে নেমে এসেছে। ডিএস-৩০ মূল্য সূচক ৮৫ দশমিক ৭৩ পয়েন্ট কমে ২ হাজার ৫০ দশমিক ১২ পয়েন্টে এবং ডিএসইএস শরিয়াহ সূচক ৩৬ দশমিক ৩৪ পয়েন্ট কমে ১ হাজার ৬৩ দশমিক ৩৮ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩১টির, কমেছে ৩৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টি কোম্পানির শেয়ার।

লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০টি কোম্পানি হলো: সিটি ব্যাংক, রবি আজিয়াটা, ওরিয়ন ইনফো, ব্র্যাক ব্যাংক, সামিট অ্যালায়েন্স পোর্ট, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, খান ব্রাদার্স পিপি, এশিয়াটিক ল্যাব, যমুনা ব্যাংক ও স্কয়ার ফার্মা।

দর বৃদ্ধির শীর্ষে রয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক, কুইনসাউথ টেক্সটাইল, আইসিবি এমপ্লয়িজ মিউচ্যুয়াল ফান্ড-১ (স্কিম-১), গোল্ডেন সন, সিটি ইন্স্যুরেন্স, বিবিএস ও সোনারগাঁও টেক্সটাইল।

অন্যদিকে দরপতনের শীর্ষে রয়েছে নর্দার্ন জুট, রহিমা ফুড, এস আলম কোল্ড রোল্ড, সিলকো ফার্মা, আইএসএন লিমিটেড, ন্যাশনাল ফিডস, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বিডি ওয়েল্ডিং, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ও জুট স্পিনার্স।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com