শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত শ্রীকাইলের গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী দীর্ঘদিন যুদ্ধ চললে বাংলাদেশেও প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী ভৌতিক সিনেমায় দেখা যাবে অভিষেক বচ্চনকে রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচি পহেলা বৈশাখে কৃষক কার্ড উদ্বোধন করা হবে : ড. রাশেদ আল মাহমুদ

দিনাজপুরের বিরামপুরে হাসপাতাল কর্মীকে ধর্ষণের অভিযোগ,ব্যবস্থাপক গ্রেপ্তার

  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৯ বার পঠিত

মোঃ নয়ন মিয়া দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

 

 

দিনাজপুরের বিরামপুরে একটি বেসরকারি হাসপাতালে কর্মরত এক নারীকে ধর্ষণের অভিযোগে হাসপাতালের ব্যবস্থাপককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় জড়িত আরও দুজনকে খুঁজছে আইনশৃঙ্খলা রক্ষা কারী বাহিনী। পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে,গত ৫ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে কাজ শেষে ওই নারী কর্মী হাসপাতালসংলগ্ন ভাড়া বাসায় ফেরেন। অভিযোগে বলা হয়,পরে হাসপাতালের ব্যবস্থাপক হুমায়ুন কবির সেখানে গিয়ে কৌশলে কক্ষে প্রবেশ করেন। এ সময় অজ্ঞাতপরিচয় আরও দুজন ব্যক্তি তার সঙ্গে ছিলেন। একপর্যায়ে ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ভুক্ত ভোগী পরদিন বিরামপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় হাসপাতালের ব্যবস্থাপকসহ তিনজনকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “মামলা দায়েরের পরপরই অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়। প্রধান আসামি হুমায়ুন কবিরকে রাজশাহী মহানগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।”এদিকে স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। মানবাধিকারকর্মীরা বলছেন, কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কঠোর নজরদারি ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে।

পুলিশ জানিয়েছে,ঘটনার সব দিক খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয় বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com