মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, চৌকস সদস্যদের পুরস্কৃত দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ

৮০ শতাংশ মশা অজ্ঞান হলো ভারত থেকে আনা ওষুধে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯
  • ৩২৫ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ : ভারত থেকে আনা মশক নিধনের ওষুধে ৮০ ভাগের বেশি মশা অজ্ঞান (নক ডাউন) করতে পেরেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আর এতেই প্রাথমিকভাবে ওষুধ পাস বলে জানিয়েছেন ডিএসসিসির প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান। সোমবার ডিএসসিসি নগর ভবন প্রাঙ্গণে তিন ধরনের ওষুধের তিনটি করে মোট নয়টি নমুনায় ওষুধের পরীক্ষা করেন তিনি।

ডিএসসিসি’র মেয়র সাঈদ খোকন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জেনারেল (ডা.) মোঃ শরীফ আহমেদ, আইইডিসিআর-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মিনতি সাহা, কৃষি অধিদপ্তরের প্ল্যান্ট প্রটেকশন উইংয়ের যুগ্ম পরিচালক ড. আমিনুল ইসলাম প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

পরীক্ষার ফলাফল যাচাই শেষে মোহাম্মদ নুরুজ্জামান বলেন, মশার ওষুধ আমরা তিনভাবে পরীক্ষা করি- ফিল্ড টেস্ট মানে আজ যা হলো, এরপর ল্যাব টেস্ট ও সবশেষে প্ল্যান্ট প্রটেকশন টেস্ট। আজকের পরীক্ষার প্রতিটি নমুনাতেই নক ডাউন অর্থাৎ অজ্ঞান হওয়া মশার সংখ্যা শতকরা ৮০ ভাগের উপরে। সে হিসেবে প্রাথমিকভাবে এ ওষুধ পাস। এরপর নমুনাগুলো ২৪ ঘণ্টা পর আবার দেখা হবে যে কতগুলো মারা গেলো। তাতে ফিল্ড টেস্টের সম্পূর্ণ ফলাফল পাওয়া যাবে।
নূরুজ্জামান বলেন, সিটি করপোরেশনের মশক নিবারণ অধিদপ্তর থেকে এ মশাগুলো আমরা সংগ্রহ করেছি। তারা কেরানীগঞ্জ থেকে লার্ভা সংগ্রহ করে সেখান থেকে মশার প্রজনন করেছেন।

এদিকে ওষুধ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন দুই বিশেষজ্ঞ ড. মিনতি সাহা ও ড. আমিনুল ইসলাম। সম্প্রতি ভারতের ট্যাগ্রস নামে একটি প্রতিষ্ঠান থেকে এসব ওষুধ আনা হয় কার্যকারিতা পরীক্ষার জন্য। সব পরীক্ষা শেষে ওষুধ অনুমোদন পেলে দ্রুতই তা আমদানি করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com