মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে রেস্টুরেন্টের চুরি যাওয়া মালামালসহ ৩ জন গ্রেপ্তার তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্মকর্তা মাহফুজের বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে : চিফ প্রসিকিউটর ’রংপুরে আনুষ্ঠানিকভাবে ‘হাড়িভাঙ্গা’ আম সংগ্রহ ও বিক্রি শুরু সরকারি রেজিস্ট্রেশন পেলো ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’ মাদক-চাঁদাবাজি, চুরি ছিনতাই কোন অপরাধের ছাড় নেই; ডিসি মির্জা তারেক নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক ৮ কোটি ৪১ লক্ষ টাকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা সভাপতি নাছির উদ্দিন, সম্পাদক নাঈম হোসেন তালুকদার

খুলনায় অগ্নিকাণ্ডে চারটি দোকান ও দুটি গুদাম ভস্মীভূত

  • আপডেট টাইম : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১১ বার পঠিত

খুলনা মহানগরীর ফুলবাড়ীগেট এলাকায় এক অগ্নিকাণ্ডে চারটি দোকান ও দুটি গুদাম ভস্মীভূত হয়েছে।

আজ শনিবার ভোররাতে স্থানীয় জমজম দারোগা বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিসের সূত্র জানায়, আজ ভোররাতে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত পাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ছড়িয়ে পড়ে। দমকলকর্মী ও স্থানীয় বাসিন্দারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আগেই আগুনে দোকানগুলো পুড়ে যায়।

খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. আবদুল মালেক জানান, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে, কারন অনুসন্ধানের চেষ্টা চলছে।

এদিকে, খবর পেয়ে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তিনি প্রতিটি ক্ষতিগ্রস্ত দোকান ও গুদাম পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কথা বলেন। পরিদর্শনকালে প্রশাসক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং তাদের সব ধরনের সম্ভাব্য সহায়তার আশ্বাস দেন।

এ সময় তিনি বলেন, ক্ষয়ক্ষতির একটি তালিকা করা হবে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় সহায়তামূলক ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com