মাধবপুর প্রতিনিধি, ফোরকান উদ্দিন রোমান :
চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’ এ ভূষিত হয়েছেন হাকিম সৈয়দ শিব্বির আহমেদ (শিবলী)। সম্প্রতি রাজধানী ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
আয়োজক প্রতিষ্ঠান মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অবহেলিত ও সাধারণ মানুষের মাঝে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া এবং মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তাকে এই পুরস্কার প্রদান করা হয়েছে।
পুরস্কারপ্রাপ্ত হাকিম সৈয়দ শিবলীর আহমেদ বলেন, “এই সম্মাননা আমার কাজের অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিয়েছে। আমি ভবিষ্যতেও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।”
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মানবসেবায় যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তাদের স্বীকৃতি দেওয়া সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে।
উল্লেখ্য, হাকিম সৈয়দ শিব্বির আহমেদ শিবলী দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।