শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

চট্টগ্রামে ব্যাংক জালিয়াতির মাধ্যমে ৭ কোটি ৪০ লাখ টাকা আত্মসাৎ, গ্রেফতার ১

  • আপডেট টাইম : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১১ বার পঠিত

চট্টগ্রামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মামলায় ব্যাংক জালিয়াতির মাধ্যমে ৭ কোটি ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মো. মহিউদ্দিনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার বেলা ২টার দিকে নগরের বহদ্দারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপপরিচালক সুবেল আহমেদ।

গ্রেফতার মহিউদ্দিন, নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার ওয়াসিকপুর এলাকার হাজি মো. সিদ্দিকুর উল্লাহ বাড়ির মো. হারুন আর রশিদের ছেলে। তিনি চট্টগ্রাম নগরের হালিশহর থানার হালিশহর আবাসিক এলাকার ব্লক-এ এলাকার বাসিন্দা।

দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক সুবেল আহমেদ জানান, দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর মামলা নম্বর ১ (১০ ফেব্রুয়ারি, ২০২৬) এর তদন্তে উঠে আসে, সিটি ব্যাংক পিএলসির আগ্রাবাদ করপোরেট ডিভিশনের গ্রাহক ফোর এইচ গ্রুপের একটি হিসাব থেকে ব্যাংকের এক সিনিয়র কর্মকর্তার যোগসাজশে জালিয়াতির মাধ্যমে ৭ কোটি ৪০ লাখ টাকা নিজের ব্যাংক হিসাবে স্থানান্তর করেন মহিউদ্দিন। পরে তিনি ওই অর্থ আত্মসাৎ করে অন্যত্র স্থানান্তর ও রূপান্তর করেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে।

তিনি আরও জানান, মঙ্গলবার দুপুরে নগরের বহদ্দারহাট এলাকা থেকে মহিউদ্দিনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আসামিকে জামিন দিলে মামলার গুরুত্বপূর্ণ আলামত নষ্ট এবং পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার জন্য আদালতে আবেদন জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com