হানিফ উদ্দিন সাকিব
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব চরচেঙ্গা এলাকার এক অসহায় পরিবার আজ কঠিন বাস্তবতার মুখোমুখি। পরিবারের একমাত্র উপার্যন কারি মোঃ মাইন উদ্দিন এবং তার একমাত্র ছেলে মোঃ রাকিব (২০) দু’জনই দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভুগছেন।
দুইজনের একসাথে অসুস্থ হয়ে পড়ায় পরিবারটি এখন দিশেহারা। চিকিৎসার ব্যয় বহন করা তাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সংসারে নেই স্থায়ী কোনো উপার্জনের উৎস, ফলে প্রতিনিয়ত বাড়ছে দুশ্চিন্তা আর অনিশ্চয়তা।
স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ মাইন উদ্দিন দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত। এরই মধ্যে তার ছেলে রাকিবও গুরুতর অসুস্থ হয়ে পড়ায় পরিবারটির উপর নেমে এসেছে চরম দুর্ভোগ। চিকিৎসার অভাবে দিন দিন তাদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে।
এমন অসহায় পরিস্থিতিতে সমাজের বিত্তবান, সহৃদয় ও মানবিক মানুষদের কাছে সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন পরিবারটি। তাদের বিশ্বাস—সবার সামান্য সহযোগিতাই হতে পারে নতুন করে বেঁচে থাকার আশার আলো।
সহযোগিতার জন্য (নগদ): 01828393360
মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে এসে অসহায় এই বাবা-ছেলের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আন্তরিক আহ্বান জানানো হয়েছে।
একটু সহানুভূতি, একটি ছোট সহায়তাই ফিরিয়ে দিতে পারে দুটি জীবন