মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে রেস্টুরেন্টের চুরি যাওয়া মালামালসহ ৩ জন গ্রেপ্তার তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্মকর্তা মাহফুজের বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে : চিফ প্রসিকিউটর ’রংপুরে আনুষ্ঠানিকভাবে ‘হাড়িভাঙ্গা’ আম সংগ্রহ ও বিক্রি শুরু সরকারি রেজিস্ট্রেশন পেলো ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’ মাদক-চাঁদাবাজি, চুরি ছিনতাই কোন অপরাধের ছাড় নেই; ডিসি মির্জা তারেক নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক ৮ কোটি ৪১ লক্ষ টাকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা সভাপতি নাছির উদ্দিন, সম্পাদক নাঈম হোসেন তালুকদার

তুরাগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ

  • আপডেট টাইম : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৭ বার পঠিত

হাফসা আক্তার : মানুষের অধিকার প্রতিষ্ঠায় দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

আজ সকালে রাজধানীর তুরাগ থানাধীন বামনারটেক এলাকার অলি মাদবর বাড়ির বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তুরাগ মধ্য থানা জামায়াতের আমীর গাজী মনির হোসাইনের সভাপতিত্বে ও নায়েবে আমীর কামরুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৩ নং ওয়ার্ড কাউন্সিল প্রার্থী অ্যাডভোকেট সুরুজ্জামান। আরও উপস্থিত ছিলেন ৫২, ৫৩ ও ৫৪ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থী জয়নব বেগম, জামায়াত নেতা মাওলানা ওয়ারেস আলী মুরাদ, জুলফিকার আলী, মাঈন উদ্দিন, সাইদুর রহমান ও ওলিদ প্রমুখ।

ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ২৫ কেজি চাল, ১৫ কেজি অন্যান্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, নতুন কাপড় ও লুঙ্গি প্রদান করা হয়।

সেলিম উদ্দিন বলেন, “আর্ত-মানবতার কল্যাণ ও মুক্তিই জামায়াতের রাজনীতির লক্ষ্য ও উদ্দেশ্য। আমরা মানুষের কল্যাণে কাজ করাকে ইবাদত হিসেবে মনে করি। দেশ ও জাতির যেকোনো ক্রান্তিকালে জামায়াত নিজেদের সকল সামর্থ্য উজাড় করে দিয়ে জনগণের পাশে থাকার চেষ্টা করেছে। বিপদ-আপদে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও ঈমানি দায়িত্ব।”

তিনি তুরাগে অগ্নিদুর্গতদের দুর্দশা লাঘব ও পুনর্বাসনে সরকার, রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি দাতা সংস্থাসহ সমাজের বিত্তবান মানুষদের মুক্ত হস্তে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি আরও বলেন, “বিপদ-আপদ আল্লাহর পক্ষ থেকে আসে। তাই যেকোনো বিপদে ভেঙে পড়লে চলবে না, বরং আল্লাহর ওপর ভরসা রেখে সবর ও নামাজের মাধ্যমে আগামী দিনের করণীয় নির্ধারণ করতে হবে। নাগরিকের যেকোনো আপদকালীন সমস্যা সমাধানের দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু তুরাগের অগ্নিকাণ্ডের পর সরকারের তেমন কোনো তৎপরতা নেই। সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা ও নাগরিকের সকল অধিকারের নিশ্চয়তা প্রদান করতে দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার কোনো বিকল্প নেই।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com