সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ স্বাভাবিক রয়েছে: মীর শাহে আলম প্রধানমন্ত্রী বাংলাদেশকে সবুজায়ন করার উদ্যোগ নিয়েছেন : পানি সম্পদ প্রতিমন্ত্রী মাদক মুক্ত কালীগঞ্জ গড়তে সকালের সহযোগিতা কামনা করেন এমপি এক এম ফজলুল হক মিলন ৩নং বহরা ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. নুরুল হক হামে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৭১ উৎসবমুখর পরিবেশে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫ম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন নাগেশ্বরী সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদের জামিন নামঞ্জুর টক্সিক কর্মী হওয়ার লক্ষণগুলো কি আপনার আছে? জিডিপির প্রকৃত তথ্য প্রকাশ করা হবে: প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী বাংলাদেশকে সবুজায়ন করার উদ্যোগ নিয়েছেন : পানি সম্পদ প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১ বার পঠিত

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে সবুজায়ন করার উদ্যোগ নিয়েছেন। তিনি শুধু কথায় নয়, কাজে বিশ্বাসী।

আজ সোমবার বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের গেদিপাড়া এলাকায় ছাতনাই নদী খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে পানি সম্পদ প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এক সময় ছাতনাই খালে প্রচুর পানি ও মাছ ছিল, যা এ অঞ্চলের কয়েক হাজার মানুষের চাষাবাদ ও আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। তবে বর্তমানে খালটি মৃতপ্রায় হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, সময়ের সঙ্গে সঙ্গে ছাতনাই খালের স্বাভাবিক প্রবাহ নষ্ট হয়েছে। খাল ও নদীর অনেক অংশ ভরাট হয়ে গেছে এবং পানির স্তর নিচে নেমে যাওয়ায়, এখন সেখানে পানির অস্তিত্ব প্রায় নেই।

ফরহাদ হোসেন আজাদ বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন, পুনঃখনন ও পুনরুদ্ধার করা হবে। এ সব জলাশয় পুনরুদ্ধারের মাধ্যমে পানি সংরক্ষণ করে দেশের কৃষি উৎপাদন বাড়িয়ে বাংলাদেশকে আবারও সুজলা-সুফলা করে তোলার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সালে খাল খনন কর্মসূচির মাধ্যমে স্বল্প সময়ে দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও খাদ্য রপ্তানির সক্ষমতা তৈরি করেছিলেন।

পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় পানিসম্পদ, কৃষি, এলজিইডি ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সমন্বয়ে খাল, নদী ও জলাশয় পুনঃখননে একটি সমন্বিত মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

এ পরিকল্পনার আওতায় নিয়মিত খাল ও জলাশয় পুনঃখননের কাজ চলছে বলে উল্লেখ করেন তিনি।

এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী আরও জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। খালের পাড়ে মাছ চাষ ও হাঁস পালন সুবিধা গড়ে তোলার মাধ্যমে স্থানীয়দের পুষ্টি চাহিদা পূরণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

ফরহাদ হোসেন আজাদ বলেন, এ প্রকল্পে প্রায় এক হাজার শ্রমিকের কর্মসংস্থান হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খননকাজে ৬০ শতাংশ শ্রমিক, কৃষক ও শিক্ষার্থীকে সম্পৃক্ত করা হবে, যাতে করে একদিকে কর্মসংস্থান সৃষ্টি হয়, অন্যদিকে সবার অংশগ্রহণ বাড়ে।

পানি সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, সাড়ে ১৮ লক্ষ টাকা ব্যয়ে ছাতনাই খালের সাড়ে ৫ কিলোমিটার খনন করা হবে। গড় প্রশস্ত সাড়ে ৫ ফিট ও গড় গভীরতা ৩ ফিট নির্ধারণ করা হয়েছে। এলজিইডি’র কৃষক সমিতির মাধ্যমে এই খনন কাজ সম্পন্ন করা হচ্ছে। খননের পরে খালের দুই ধারে ফলজ গাছ লাগানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com