মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে রেস্টুরেন্টের চুরি যাওয়া মালামালসহ ৩ জন গ্রেপ্তার তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্মকর্তা মাহফুজের বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে : চিফ প্রসিকিউটর ’রংপুরে আনুষ্ঠানিকভাবে ‘হাড়িভাঙ্গা’ আম সংগ্রহ ও বিক্রি শুরু সরকারি রেজিস্ট্রেশন পেলো ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’ মাদক-চাঁদাবাজি, চুরি ছিনতাই কোন অপরাধের ছাড় নেই; ডিসি মির্জা তারেক নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক ৮ কোটি ৪১ লক্ষ টাকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা সভাপতি নাছির উদ্দিন, সম্পাদক নাঈম হোসেন তালুকদার

কাঁঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৮ বার পঠিত

ঝালকাঠি প্রতিনিধিঃ

বিএনপি’র দুর্নাম ও সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি মহাল ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মামুন আর রশিদ হাওলাদারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে কাঁঠালিয়া প্রেসক্লাব সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ হাওলাদার-তিনি জানান, আমি ছাত্র রাজীনতি থেকে বিএনপি’র রাজনীতির সাথে জড়িত আছি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি বিএনপি’র দলীয় সমর্থন নিয়ে চেঁচরীরামপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষনা দেওয়ায়।

আমার বিরুদ্ধে চেচরীরামপুর ইউনিয়নের একটি কু-চক্রী মহল গুজব জড়িয়ে ষড়যন্ত্র করে আসছে। ওই মহলটি হনুফা বেগম নামের এক নারীকে দিয়ে আমার বিরুদ্ধে চাঁদা ও জমি দখলের অভিযোগ করছে। যাহা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। স্থানীয় এ মহালটি সরকার ও বিএনপি’র ভাবমূর্তি নষ্ট এবং স্থানীয় এমপি’র এপিএস এর সুনাম ক্ষুন্ন করার জন্য এসব করছে। আমি প্রশাসনের কাছে এ অভিযোগের তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানাই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চেঁচরীরামপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আব্দুল লতিফসহ দলীয় নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com