মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে রেস্টুরেন্টের চুরি যাওয়া মালামালসহ ৩ জন গ্রেপ্তার তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্মকর্তা মাহফুজের বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে : চিফ প্রসিকিউটর ’রংপুরে আনুষ্ঠানিকভাবে ‘হাড়িভাঙ্গা’ আম সংগ্রহ ও বিক্রি শুরু সরকারি রেজিস্ট্রেশন পেলো ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’ মাদক-চাঁদাবাজি, চুরি ছিনতাই কোন অপরাধের ছাড় নেই; ডিসি মির্জা তারেক নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক ৮ কোটি ৪১ লক্ষ টাকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা সভাপতি নাছির উদ্দিন, সম্পাদক নাঈম হোসেন তালুকদার

সংসদ গ্রন্থাগারের প্রকাশিত বুলেটিন সকল সংসদ সদস্য এবং মন্ত্রণালয়ে পাঠানোর সুপারিশ

  • আপডেট টাইম : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১২ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির দ্বিতীয় বৈঠক কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি’র সভাপতিত্বে আজ রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ গ্রন্থাগার কর্তৃক প্রকাশিত সংসদ বুলেটিন সকল সংসদ সদস্য এবং সকল মন্ত্রণালয়ে প্রেরণের জন্য সুপারিশ করা হয়।

এ ছাড়া বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ লাইব্রেরিতে সংরক্ষিত পুরাতন ও দুষ্প্রাপ্য দলিলসমূহ ডিজিটালাইজেশনের লক্ষ্যে গঠিত সাব-কমিটিকে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ প্রদানের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।

অপরদিকে, বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্লামেন্টারি স্টাডিজ সংক্রান্ত আইনের অধীনে গঠিত পরিচালনা বোর্ড পুনর্গঠনের লক্ষ্যে যাচাই-বাছাই ও পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন প্রদানের জন্য কমিটির সদস্য ডা. মো. মাহাবুবুর রহমানকে আহ্বায়ক এবং নায়াব ইউসুফ আহমেদ ও মোহাম্মদ নাজিবুর রহমানকে সদস্য করে তিন সদস্যবিশিষ্ট একটি সাব-কমিটি গঠন করা হয়।

জাতীয় সংসদ গ্রন্থাগার বিধি-২০১২ এবং বাংলাদেশ জাতীয় সংসদ গবেষণা নীতিমালা-২০২৩ যাচাই-বাছাই করে আগামী বৈঠকে প্রতিবেদন প্রদানের জন্য কমিটির সদস্য নায়াব ইউসুফ আহমেদকে আহ্বায়ক এবং মোহাম্মদ নাজিবুর রহমানকে সদস্য করে আরেকটি সাব-কমিটি গঠন করা হয়।

বৈঠকে কমিটির সদস্য হুইপ এ.বি.এম আশরাফ উদ্দিন (নিজান), ডা. মো. মাহাবুবুর রহমান, নায়াব ইউসুফ আহমেদ, মীর আহমাদ বিন কাসেম, এ বি এম মোশাররফ হোসেন, হুমাম কাদের চৌধুরী এবং মোহাম্মদ নাজিবুর রহমান অংশগ্রহণ করেন।

বৈঠকের শুরুতে সভাপতি সকলকে স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন। এরপর বিগত সভার গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্লামেন্টারি স্টাডিজের সঙ্গে জাতীয় সংসদ লাইব্রেরির সম্পৃক্ততা বৃদ্ধি করে সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সক্ষমতা উন্নয়ন এবং গবেষণা কার্যক্রম জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com