জাকির হোসেন, পিরোজপুর:
পিরোজপুর সদরের দুর্গাপুর এলাজমি জমা সংক্রান্ত বিরোধীদের জেরে মানিক সরদার(৫৫) নামে এক ব্যক্তিকে নির্যাতনের পর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠছে। তিনি পূর্ব দুর্গাপুর এলাকার মৃত সাবেদ আলীর সরদারের ছেলে। ঘটনাটি (২৬ এপ্রিল) রবিবার রাত ৮ টা ৩০ মিনিটে মৃত মানিক সরদারের বাড়িতে ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে মৃত মালিক সরদারের সাথে তার ভাই এবং ভাইপোদের জমি জমা সংক্রান্ত বিরোধ ছিল। এরই প্রেক্ষিতে রবিবার রাত সাড়ে আটটায় অভিযুক্তরা তার উপর হামলা চালায়। অভিযোগ উঠেছে রাতে তার ভাইপোসহ কয়েকজন মিলে তার উপর হামলা এবং নির্যাতন করে গুরুতর আহত করে। পরে বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে হওয়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।
এই ঘটনায় অভিযুক্ত হিসেবে সাইফুল ইসলাম মৃধা (২৭) পিতা নরু মৃধা, রাব্বি সরদার পিতা মজিবুর সরদার, আজিম সরদার পিতা মতি সরদার, রবিন শেখ পিতা হিরন শেখ এর নাম জানা গেছে। মারামারি সময় এলাকার চৌকিদার শেখ মিকচান গঠনের স্থলে উপস্থিত ছিলেন বলে মৃত মানিক সরদারের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন,
ময়নাতদন্তের জন্য মর মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় একটু সূত্রে জানা গেছে পূর্ব বিরোধের জের ধরে অভিযুক্তরা মানিক সরদারের ছেলে মেহেদী কে তুলে নিয়ে মারপিট করে। সময়ে ছেলেকে রক্ষা করতে মানিক সরদার এগিয়ে গেলে তাকেও মারপিট করে আহত করে তারপর তার মৃত্যু হয়।