শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে কিস্তির টাকা নিয়ে বিরোধ গৃহবধূকে কুপিয়ে জখম,শ্লীলতাহানির অভিযোগ দিনাজপুরের বিরামপুরে মহান মে দিবস উপলক্ষে ৩নং খানপুর ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানালেন জেলেদের ভাগ্য পরিবর্তনে ৭ দফা দাবি, সোচ্চার সালা উদ্দিন মাঝি পিরোজপুরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের দুই পরিবারের পাশে দাঁড়াল প্রশাসন ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন Biman to Acquire 14 New Aircraft in Landmark Deal with Boeing বেবিচক সদর দপ্তরে আকস্মিক অগ্নিনির্বাপন মহড়া, প্রস্তুতি যাচাই করলেন চেয়ারম্যান তালায় খুলনা-সাতক্ষীরা মহাসড়ক ৪ লেনে উন্নীত করণ প্রকল্পে পরিবেশগত প্রভাব মূল্যায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত! প্রতিবেশীর সাথে বন্ধুত্ব হবে সমমর্যাদার ভিত্তিতে : গয়েশ্বর রায় এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে : স্বাস্থ্যমন্ত্রী

ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন

  • আপডেট টাইম : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৫ বার পঠিত

মকবুল হোসেন,
ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ

ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।।আজ ৩০এপ্রিল বৃহস্পতিবার নগরীর আমলীতলার মধ্য বাড়েরা এলাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর এ এস এম আমানুল্লাহ এবং প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ লুৎফর রহমান আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন করেন। এসময় জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

উদ্বোধন শেষে নগরীর টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট ৭ মাস কমিয়ে আনা হয়েছে, আগামী এক বছরের মধ্যে সেশনজট ১০ শতাংশে নামিয়ে আনা হবে।’তিনি আরও বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কারিকুলাম পরিবর্তনের কাজ চলছে। যেসব কোর্স পড়লে দেশের বাইরে চাকরি পাওয়া যায় সেগুলোকে অনার্সের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হবে। শিক্ষকদের গবেষণা ভাতা দেওয়া হবে। তিন হাজার শিক্ষার্থীকে দেওয়া হবে জুলাই স্মৃতি পুরস্কার।’
আঞ্চলিক কেন্দ্র চালুর ফলে অধিভুক্ত কলেজগুলোর ফি আদায় ও সার্টিফিকেট প্রদান ও খাতা বণ্টনসহ শিক্ষা কার্যক্রমে গতি আসবে বলেও জানান তিনি। ময়মনসিংহ জেলা ছাড়াও এ বিভাগের অন্তর্গত জামালপুর, শেরপুর ও নেত্রকোণা জেলার জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল কলেজ ও প্রফেশনাল ইনস্টিটিউট ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্র থেকে বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের কাজ সম্পন্ন করতে পারবে।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ ফুলবাড়িয়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন, সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকন ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ লুৎফর রহমান ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com