মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে রেস্টুরেন্টের চুরি যাওয়া মালামালসহ ৩ জন গ্রেপ্তার তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্মকর্তা মাহফুজের বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে : চিফ প্রসিকিউটর ’রংপুরে আনুষ্ঠানিকভাবে ‘হাড়িভাঙ্গা’ আম সংগ্রহ ও বিক্রি শুরু সরকারি রেজিস্ট্রেশন পেলো ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’ মাদক-চাঁদাবাজি, চুরি ছিনতাই কোন অপরাধের ছাড় নেই; ডিসি মির্জা তারেক নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক ৮ কোটি ৪১ লক্ষ টাকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা সভাপতি নাছির উদ্দিন, সম্পাদক নাঈম হোসেন তালুকদার

যাদুকাটায় নদীর তীর কেটে বালু লুট ৮ জনের বিরুদ্ধে মামলা, বালু ভর্তি ট্রলার জব্দ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৯ বার পঠিত

আমির হোসেন স্টাফ রিপোর্টার

‎সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটার তীর কেটে খনিজ বালু লুটের অভিযোগে ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেতাহিরপুর থানা পুলিশ। এ সময় চুরি করা বালিভর্তি একটি স্টিল বডির ট্রলার জব্দ করা হয়।

‎মঙ্গলবার মধ্যে রাতে তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

‎মামলার আসামিরা হলেন, উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী তীরবর্তী ঘাগটিয়া গ্রামের বকুল মিয়ার ছেলে মান্না মিয়া ওরফে শাহ মান্না ,একই গ্রামের রোমান মিয়া ওরফে রোমান শাহ, মৃত আসাদ মিয়া শাহর ছেলে মখসিনুর মিয়া ওরফে মখসিনুর শাহ, সফর আলীর ছেলে ইমাম হোসেন এবং গড়কাটি গ্রামের জহুর মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন। এই মামলায় আরও ৩ থেকে ৪ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

‎বুধবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা তাহিরপুর থানার এসআই সালাউদ্দিন মোল্লা বলেন, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

‎মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় মান্না মিয়া ওরফে শাহ মান্নার নেতৃত্বে একটি সংঘবদ্ধ বালু লুটেরা চক্র যাদুকাটা নদীর পশ্চিম তীর ঘাগটিয়া ঝালোরটেক এলাকা পাড় কেটে খনিজ বালু লুট করে কয়েটি স্টিলবডি নৌকা নৌকা বুঝাই করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে টুকেরবাজার নৌ পুলিশ ফাঁড়ি ও বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের টহল একটি দল ঘাগটিয়া ঝালরটক অভিযান চালায়।এ সময় অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকটি নৌকা কৌশলে পালিয়ে গেলেও সময় নদীর তীর থেকে লুট করা খনিজ বালিভর্তি একটি ট্রলার জব্দ করা হয়। তবে এসময় নদীর তীরে কেটে বালু লুটের সঙ্গে জড়িত ব্যক্তিরা কৌশলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com