মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে রেস্টুরেন্টের চুরি যাওয়া মালামালসহ ৩ জন গ্রেপ্তার তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্মকর্তা মাহফুজের বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে : চিফ প্রসিকিউটর ’রংপুরে আনুষ্ঠানিকভাবে ‘হাড়িভাঙ্গা’ আম সংগ্রহ ও বিক্রি শুরু সরকারি রেজিস্ট্রেশন পেলো ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’ মাদক-চাঁদাবাজি, চুরি ছিনতাই কোন অপরাধের ছাড় নেই; ডিসি মির্জা তারেক নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক ৮ কোটি ৪১ লক্ষ টাকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা সভাপতি নাছির উদ্দিন, সম্পাদক নাঈম হোসেন তালুকদার

বেইজিংয়ে ১৩ বছর পর কার্যক্রম গুটালো ফরাসি ব্র্যান্ড গ্যালারিজ লাফায়েত

  • আপডেট টাইম : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১৮ বার পঠিত

চীনের রাজধানী বেইজিংয়ে বুধবার নিজেদের প্রথম শাখা বন্ধ করে দিয়েছে ফরাসি বিলাসবহুল ডিপার্টমেন্টাল স্টোর গ্যালারি লাফায়েত। টানা ১৩ বছর কার্যক্রম চালানোর পর প্রতিষ্ঠানটি এ ঘোষণা দিল।

দেশটিতে অভ্যন্তরীণ ভোক্তা চাহিদা কমে যাওয়া এবং মানুষের কেনাকাটার ধরন পরিবর্তনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এএফপির সাংবাদিকরা জানান, বুধবার দোকানটির কার্যক্রম বন্ধের আগের দিন শেষ মুহূর্তের ছাড়ের সুযোগ নিতে স্টোরে ভিড় করেন ক্রেতারা। একই সময়ে কর্মীদের অবিক্রীত পণ্য ও ম্যানিকিন গুছিয়ে নিতে দেখা যায়। বেইজিংয়ে ১৩ বছর ধরে চালু থাকা শাখাটির সাটার নামিয়ে দেওয়ার তখনও মাত্র একদিন বাকি।

নিষিদ্ধ নগরী ‘ফরবিডেন সিটি’ থেকে প্রায় তিন কিলোমিটার পশ্চিমে অবস্থিত ছয়তলাবিশিষ্ট বিশাল এই ডিপার্টমেন্টাল স্টোরটি থেকে ব্যাগ, পোশাক, জুতা ও শিশুদের খেলনাসহ বিভিন্ন পণ্য সরিয়ে নেওয়া হচ্ছিল। পরে অনির্দিষ্টকালের জন্য এর কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।

চলতি মাসে বেইজিং শাখা বন্ধের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, ‘বিষণ্ন হবেন না, এটা চিরবিদায় নয়। বেইজিং, আবার দেখা হবে!

২০১৩ সালে চীনে ফরাসি এই চেইনটির যাত্রা শুরু হয়। তখন চীনের বিলাসপণ্যের বাজার দ্রুত সম্প্রসারণের পথে ছিল।

সেসময় দ্রুত বিকাশমান মধ্যবিত্ত শ্রেণির কারণে বৈশ্বিক বিলাসপণ্যের বাজারে গুরুত্বপূর্ণ ক্রেতা গোষ্ঠীতে পরিণত হয় চীন। একসময় যে ব্র্যান্ডগুলো শুধু স্বপ্ন বা উচ্চাকাঙ্ক্ষার প্রতীক ছিল, সেগুলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে ক্রেতাদের হাতের নাগালে চলে আসে।

তবে কোভিড-১৯ মহামারি ও আবাসন খাতের সংকটে চীনে অভ্যন্তরীণ ভোগব্যয় কমে যাওয়ার পর বিলাসপণ্যের খাত নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাওয়াতে হিমশিম খাচ্ছে।

৪৮ হাজার বর্গমিটারের বেইজিং শাখা বন্ধের ঘোষণা দিয়ে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে গ্যালারি লাফায়েত জানিয়েছে, ‘বাজারের পরিবর্তিত গতিধারার সঙ্গে তাল মিলিয়ে প্রতিষ্ঠানটি সামনের দিনগুলোতে তার ব্যবসায়িক কাঠামো নতুনভাবে সাজাবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com