মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে রেস্টুরেন্টের চুরি যাওয়া মালামালসহ ৩ জন গ্রেপ্তার তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্মকর্তা মাহফুজের বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে : চিফ প্রসিকিউটর ’রংপুরে আনুষ্ঠানিকভাবে ‘হাড়িভাঙ্গা’ আম সংগ্রহ ও বিক্রি শুরু সরকারি রেজিস্ট্রেশন পেলো ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’ মাদক-চাঁদাবাজি, চুরি ছিনতাই কোন অপরাধের ছাড় নেই; ডিসি মির্জা তারেক নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক ৮ কোটি ৪১ লক্ষ টাকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা সভাপতি নাছির উদ্দিন, সম্পাদক নাঈম হোসেন তালুকদার

যুক্তরাষ্ট্রে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে একাধিক নিহত

  • আপডেট টাইম : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৭ বার পঠিত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি রাসায়নিক কারখানায় বিষাক্ত গ্যাস লিক ও বিস্ফোরণের ঘটনায় একাধিক মানুষের মৃত্যু হয়েছে। এতে আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে মঙ্গলবার জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এক বিবৃতিতে বলা হয়, পোর্টল্যান্ডের উত্তরে ওয়াশিংটন-ওরেগন সীমান্তের কাছে লংভিউ এলাকায় অবস্থিত নিপ্পন ডাইনাওয়েভ প্যাকেজিং কোম্পানির একটি ট্যাংক বিস্ফোরিত হয়। ওই ট্যাংকে ‘হোয়াইট লিকার’ নামে পরিচিত একটি রাসায়নিক পদার্থ ছিল।

কারখানা কর্তৃপক্ষ ও স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগের যৌথ বিবৃতিতে বলা হয়, ট্যাংকটি ফেটে যাওয়ার ঘটনায় একাধিক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন এবং কয়েকজন নিহত হয়েছেন। তবে নিহত ও আহতের সুনির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি।

প্রাথমিক তথ্যে জানা গেছে, অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দ্য সিয়াটল টাইমস। আহতদের মধ্যে কারখানার ৯ জন কর্মী এবং একজন দমকলকর্মী রয়েছেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

হোয়াইট লিকার অত্যন্ত ক্ষারীয় একটি রাসায়নিক দ্রবণ। এতে সোডিয়াম হাইড্রোক্সাইড ও সোডিয়াম সালফাইড থাকে।

এদিকে একই সময়ে ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে পৃথক এক রাসায়নিক দুর্ঘটনার কারণে প্রায় ১৬ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে একটি ট্যাংকে থাকা দাহ্য রাসায়নিক উত্তপ্ত হয়ে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপক কর্মীরা শুক্রবার থেকে টানা কাজ করে ৭ হাজার গ্যালন বা প্রায় ২৬ হাজার লিটার মিথাইল মেথাক্রাইলেট ঠান্ডা করার চেষ্টা করছেন। রাসায়নিকটি বিস্ফোরণের ঝুঁকিতে ছিল। বিস্ফোরণ ঘটলে ঘনবসতিপূর্ণ এলাকার ওপর দিয়ে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়তে পারত। এলাকাটি ডিজনিল্যান্ড থেকে মাত্র কয়েক মাইল দূরে অবস্থিত।

রোববার কর্তৃপক্ষ জানায়, বড় ধরনের বিস্ফোরণের আশঙ্কা এখন আর নেই। তবে ব্রিটেনভিত্তিক জিকেএন এরোস্পেসের মালিকানাধীন ট্যাংকটি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে এখনো কাজ চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com