মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে রেস্টুরেন্টের চুরি যাওয়া মালামালসহ ৩ জন গ্রেপ্তার তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্মকর্তা মাহফুজের বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে : চিফ প্রসিকিউটর ’রংপুরে আনুষ্ঠানিকভাবে ‘হাড়িভাঙ্গা’ আম সংগ্রহ ও বিক্রি শুরু সরকারি রেজিস্ট্রেশন পেলো ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’ মাদক-চাঁদাবাজি, চুরি ছিনতাই কোন অপরাধের ছাড় নেই; ডিসি মির্জা তারেক নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক ৮ কোটি ৪১ লক্ষ টাকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা সভাপতি নাছির উদ্দিন, সম্পাদক নাঈম হোসেন তালুকদার

কৃষি ও শিক্ষার পাশাপাশি অনন্য অর্জন: পিরোজপুরের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত শরীফ বিল্লাহ

  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১০ বার পঠিত

জাকির হোসেনঃ
‎শিক্ষকতা ও ইমামতির পাশাপাশি আধুনিক কৃষিতে সফলতার দৃষ্টান্ত স্থাপন করা মুহাম্মদ শরীফ বিল্লাহ এবার ধর্মীয় অঙ্গনেও অর্জন করলেন বড় স্বীকৃতি। তিনি জিয়ানগর উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের পশ্চিম চরবলেশ্বর গ্রামের বাসিন্দা।
‎কৃষি ও সমাজসেবামূলক কার্যক্রমের পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় বায়তুল হামদ জামে মসজিদে ইমামতি করে আসছেন। আধুনিক পদ্ধতিতে সবজি চাষ, মাছ চাষ, গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের মাধ্যমে তিনি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন এবং অন্য কৃষকদেরও উৎসাহিত করেছেন।
‎সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশন পিরোজপুর জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত “জেলা সম্মেলন-২০২৬”-এ তিনি বিশেষ অর্জন লাভ করেন। গত ৪ জুন ২০২৬, বৃহস্পতিবার পিরোজপুর জেলা মডেল মসজিদ সংলগ্ন অফিসে অনুষ্ঠিত সম্মেলনে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে “জেলার শ্রেষ্ঠ ইমাম বাছাই প্রতিযোগিতা” অনুষ্ঠিত হয়।
‎এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম স্থান অধিকার করে শরীফ বিল্লাহ “জেলার শ্রেষ্ঠ ইমাম” হওয়ার গৌরব অর্জন করেন। এই স্বীকৃতি তাকে স্থানীয় ধর্মীয় ও সামাজিক পরিমণ্ডলে আরও সুপরিচিত করে তুলেছে।
‎এর আগে তিনি ইসলামিক ফাউন্ডেশনের ৪৫ দিনের ইমাম প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়ে ১০৩ জন প্রশিক্ষণার্থীর মধ্যে এ-প্লাস গ্রেডসহ চতুর্থ স্থান অর্জন করেন। পাশাপাশি তিনি ইসলামিক ফাউন্ডেশনের অধীনে একটি সহজ কুরআন শিক্ষা কেন্দ্রও পরিচালনা করছেন।
‎কৃষি বিষয়ে তার সফল উদ্যোগ নিয়ে স্থানীয়রা ইতিবাচক মন্তব্য করেছেন। স্থানীয় কৃষকরা জানান, তার আধুনিক কৃষি পদ্ধতি ও পরামর্শ এলাকায় নতুন দৃষ্টান্ত তৈরি করেছে।
‎উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, শরীফ বিল্লাহ নিয়মিত কৃষি বিভাগের পরামর্শ গ্রহণ করেন এবং প্রশিক্ষণ ও প্রণোদনাও পেয়েছেন। তিনি এগিয়ে গেলে ভবিষ্যতে আরও সহযোগিতা দেওয়া হবে বলেও জানান তিনি।
‎স্থানীয় পর্যায়ে একজন শিক্ষক, ইমাম এবং কৃষি উদ্যোক্তা হিসেবে শরীফ বিল্লাহ এখন বহুমাত্রিক সফলতার প্রতীক হিসেবে পরিচিতি পাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com