মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে রেস্টুরেন্টের চুরি যাওয়া মালামালসহ ৩ জন গ্রেপ্তার তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্মকর্তা মাহফুজের বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে : চিফ প্রসিকিউটর ’রংপুরে আনুষ্ঠানিকভাবে ‘হাড়িভাঙ্গা’ আম সংগ্রহ ও বিক্রি শুরু সরকারি রেজিস্ট্রেশন পেলো ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’ মাদক-চাঁদাবাজি, চুরি ছিনতাই কোন অপরাধের ছাড় নেই; ডিসি মির্জা তারেক নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক ৮ কোটি ৪১ লক্ষ টাকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা সভাপতি নাছির উদ্দিন, সম্পাদক নাঈম হোসেন তালুকদার

দিনাজপুরের বিরামপুরে মাদকের বিরুদ্ধে পুলিশের রাতভর অভিযান, ইয়াবা-ট্যাপেন্টাডলসহ ৪ কারবারি

  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৭ বার পঠিত

মোঃ নয়ন মিয়া দিনাজপুরঃ
জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুর উপজেলায় মাদকের বিরুদ্ধে চলমান জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে ব্যাপক সাঁড়াশি অভিযান চালিয়েছে বিরামপুর থানা পুলিশ। পৃথক চারটি অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৭ জুন) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত চারজনকে হাতেনাতে আটক করা হয়।

অভিযানের প্রথম ধাপে রাত ৭টা ১০ মিনিটে ২ নম্বর কাটলা ইউনিয়নের হাসপাতাল মোড় কাটলা বাজারসংলগ্ন শৈলেনগামী সড়কে অভিযান চালিয়ে উত্তর কাটলা (অভিরামপুর) গ্রামের বাসিন্দা মো. রমজান আলী (৫৫)-কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এরপর রাত ১০টা ১০ মিনিটে পৌর শহরের শান্তিনগর চকপাড়া এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে মোছা. মনোয়ারা ওরফে মনো (৪০)-কে গ্রেফতার করে পুলিশ। তার হেফাজত থেকে ১০ পিস ট্যাপেন্টাডল এবং ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।একই রাতে রাত ১০টা ৫০ মিনিটে মুকুন্দপুর ইউনিয়নের পলিখাঁপুর (পাঁচআনা) এলাকায় অভিযান পরিচালনা করে মো. শাফিকুল ইসলাম ওরফে শাপলু (৩৫)-কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

সবশেষে রাত ১১টা ৩০ মিনিটে শান্তিনগর চকপাড়া এলাকায় আরেকটি অভিযানে মোছা. মনোয়ারা বেগম (৬০)-কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।বিরামপুর থানা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

এদিকে স্থানীয় সচেতন মহল পুলিশের ধারাবাহিক অভিযানের প্রশংসা করে বলেছে, মাদকের ভয়াবহ বিস্তার রোধে নিয়মিত অভিযান ও কঠোর নজরদারি অত্যন্ত প্রয়োজন। সাম্প্রতিক অভিযানের ফলে মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com