মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইকাও-এর সহযোগিতায় সিভিল এভিয়েশন একাডেমিতে জাতীয় নিরাপত্তা পরিদর্শক কোর্স সম্পন্ন গোদাগাড়ী মডেল থানায় নেই লাশবাহী গাড়ি মহাসড়কে প্রতিনিয়ত ঝরছে প্রাণ চরম ভোগান্তিতে ভুক্তভোগী ও পুলিশ ডিএনসি’র অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৬ হাজার পিস ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদক কারবারি আটক তাহিরপুরে নিখোঁজ দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার উলিপুরে বাইপাস সড়কের নকশা অনুমোদনে দুর্নীতির অভিযোগ তুলে কুড়িগ্রামে মানববন্ধন ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন ব্রহ্মপুত্রে গোসল করতে নেমে নিখোঁজ, ৪৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার ডিএনসি’র অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৬ হাজার পিস ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদক কারবারি আটক স্বাস্থ্য, কৃষি ও আইসিটিসহ বিভিন্ন খাতে বাংলাদেশি শ্রমশক্তি নিয়োগে মরক্কোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৩ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ মিয়া স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের কওলাপাড়া-বিশেশ্বর গ্রামে পৈত্রিক জমি দখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মতিয়ার রহমান দাবি করেছেন, তার কৃষি শ্রেণির পৈত্রিক সম্পত্তির এক একর ২৯ শতাংশ জমির মধ্যে প্রায় ৮০ শতাংশ জমি সন্ত্রাসী কায়দায় দখল করেছেন স্থানীয় একটি প্রভাবশালী চক্র।

সরেজমিনে গিয়ে জানা যায়, মতিয়ার রহমান দীর্ঘদিন ধরে তার পৈত্রিক সম্পত্তির ২৫ শতাংশ জমির ওপর বসতবাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। তার অভিযোগ, সায়িদ আলী, সৈয়দ আলী, রোস্তম আলী, আমিনুল ইসলাম, দুখু মিয়া, মোজাম্মেল হক, মনতাজ আলী ও রতন মিয়া জাল কাগজপত্র তৈরি করে ওই জমির মালিকানা দাবি করছেন।

মতিয়ার রহমান বলেন, “আমি তাদের দাবি মেনে না নেওয়ায় তারা আমার বাড়িঘরে হামলা চালায় এবং আমাকে প্রাণনাশের হুমকি দেয়। ধাপে ধাপে তারা আমার জমি দখল করে নিচ্ছে। আমি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”

তিনি আরও জানান, গত ৩০ মে বাড়িঘরে হামলা ও প্রাণনাশের হুমকির ঘটনায় তিনি কুড়িগ্রাম সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উভয় পক্ষকে শান্ত থাকার পরামর্শ দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এসআই সোহেল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করতে এবং নিরপেক্ষ তদন্তের উদ্যোগ নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে ভুক্তভোগীর দাবি, পুলিশ চলে যাওয়ার কয়েকদিন পর অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে জমি দখলের চেষ্টা অব্যাহত রাখে।

সাংবাদিকদের কাছে মতিয়ার রহমান অভিযোগ করে বলেন, “আমার পৈত্রিক সম্পত্তি রক্ষার জন্য প্রশাসনের সহযোগিতা চাই। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দখলকৃত জমি ফেরত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে স্থানীয়দের মতে, বিষয়টি তদন্ত করে প্রকৃত মালিকানা নির্ধারণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।

কুড়িগ্রাম সদর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com