বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা সবজি গাছ কাটাকে কেন্দ্র করে রাজাপুরে দুই নারীকে মারধরের অভিযোগ ৫নং ওয়ার্ডের ভোটারদের প্রত্যাশায় সম্ভাব্য মেম্বার প্রার্থী মো. জামাল উদ্দিন প্রয়োজনীয় পরামর্শ ও অর্থাভাবর বাগান সম্প্রসারণ করতে পবছে না উলিপুরের ফল বাগানী আব্দুস সালাম গোদাগাড়ী ও বাঘায় পুলিশের জোড়া অভিযানে মাদক, প্রাইভেটকারসহ ৩ কারবারি গ্রেফতার পিরোজপুরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত পিরোজপুরে নবনিযুক্ত মেডিকেল অফিসারদের এনসিডি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ইউট্যাব ও জিয়া পরিষদের উদ্যোগে পবিপ্রবি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সংবর্ধনা। আশুলিয়ায় পুকুরে ভাসমান জনি হত্যা মামলার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধকল্পে নেত্রকোণায় মতবিনিময়

সবজি গাছ কাটাকে কেন্দ্র করে রাজাপুরে দুই নারীকে মারধরের অভিযোগ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২ বার পঠিত

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে সবজি গাছ কাটাকে কেন্দ্র করে দুই নারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মনোহরপুর গ্রামের নাজমুল হোসেনের স্ত্রী মায়া ইসলাম এবং তার শাশুড়ি আয়েশা বেগম। আহতদের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ভুক্তভোগী মায়া ইসলাম অভিযোগ করে বলেন, তাদের ঘরের সামনে থাকা চিচিংগা ও কাকরোল জাতের সবজি গাছ কাটতে আসে প্রতিবেশী ফাহিম, ফাতেমা ও কোহিনুর। এ সময় তিনি বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে অভিযুক্তরা তার ওপর হামলা চালায়। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার শাশুড়ি আয়েশা বেগমকেও মারধর করা হয়। এরপর আইনী সহয়তার জন্য ৯৯৯ নাম্বারে কল দিয়ে জানায় পরে পুলিশ আসার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তিনি আরও জানান, এ ঘটনায় বিচার চেয়ে রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ফাহিম। মুঠোফোনে তিনি বলেন, ডেউয়া পাড়া নিয়ে মায়া ইসলাম ও আয়েশা বেগমের সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে। তবে কোনো ধরনের মারধরের ঘটনা ঘটেনি। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com