জাকির হোসেন
পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের চৌরাস্তা-ভান্ডারিয়া সড়কের বেলতলা এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহাদেব (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে কাউখালী হেলথ কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মহাদেব ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান Incepta Pharmaceuticals�-এর একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন। তিনি পিরোজপুরে কর্মজীবনে অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় মুখ ছিলেন।
সহকর্মী ও পরিচিতজনরা জানান, মহাদেব ছিলেন একজন হাস্যোজ্জ্বল, অমায়িক ও পরোপকারী মানুষ। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সকলের সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রাখতেন। তার অকাল মৃত্যুতে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ওষুধ শিল্প সংশ্লিষ্টদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনায় নিহতের পরিবার, সহকর্মী ও স্থানীয়দের মাঝে গভীর শোক বিরাজ করছে। তার মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।