মীম আক্তার : ভালো কাজের স্বীকৃতি স্বরূপ আবারও ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনারের কাছ থেকে নগদ অর্থ পুরস্কার গ্রহণ করেন উত্তরা পূর্ব থানা এস আই ফরিদুজ্জামান।
মে ২০২৬ মাসে ‘বাবার নিকট থেকে মেয়ে অপহরণ’ সংক্রান্ত একটি চাঞ্চল্যকর মামলার ভিকটিম উদ্ধার, আসামি গ্রেফতার এবং অন্যান্য মালামাল উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তাকে এ পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কারটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ, উত্তরা বিভাগ এর কাছ থেকে গ্রহণ করেন তিনি।
এস আই ফরিদুজ্জামান জানান,এই সাফল্যের পেছনে যারা সার্বিক সহযোগিতা করেছেন তাদের প্রতি রইল কৃতজ্ঞতা। বিশেষ করে উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ ও এসি এয়ারপোর্ট জোন এবং সহকর্মীদেরকে তিনি আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
তিনি আরো বলেন, দেশ ও জনগণের সেবায়, আইনশৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাব ইনশাআল্লাহ।