শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

তাপমাত্রা আরও বাড়তে পারে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯
  • ৩৪০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: গত রোববারের (২৬ আগস্ট) চেয়ে আজ তাপমাত্রা বেশি রেকর্ড করা হয়েছে।গত দুই থেকে তিন দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বাড়ছে।

রোববার সন্ধ্যা ৬টার আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় সিলেটে ৩৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর সোমবার সন্ধ্যা ৬টার আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় রাজশাহীতে ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর বলছে, মঙ্গলবারের (২৭ আগস্ট) তাপমাত্রা আরও বাড়তে পারে।

সোমবার সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে মঙ্গলবার তাপমাত্রা বাড়ার তথ্য জানানো হয়।

অন্যদিকে কমছে বৃষ্টিপাতের পরিমাণও। সোমবার সন্ধ্যার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

মঙ্গলবার ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৩৮ মিনিটে এবং সূর্যাস্ত ৬ টা ২২ মিনিটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com