বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিমানের নতুন উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মইন উদ্দিন আহমেদ চিত্রনায়ক সালমান শাহ হত্যা : সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১৪ মে পটুয়াখালীতে ভোজ্য তেলের মজুদ রোধে যৌথ অভিযান লেবাননে যুদ্ধ তীব্র, টানাপোড়েনে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ ভারতীয় শিশুকে উদ্ধার,পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিলে আরএমপি বোয়ালিয়া থানার পুলিশ ধামইরহাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন হাইওয়েতে সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে: সড়ক মন্ত্রী নারীনেত্রী রাফিয়ার মৃত্যুতে প্রতিমন্ত্রী নুরুল হকের শোক

যুক্তরাষ্ট্রে গাইবেন নোবেল

  • আপডেট টাইম : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৩১ বার পঠিত

বিনোদন প্রতিবেদক, সিটিজেন নিউজ: যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হোস্টন শহরে গান গাইবেন বাংলাদেশি গায়ক নোবেল। আগামী শনিবার ভারতীয় গায়ক শুভম মৈত্রের সঙ্গে ওই অনুষ্ঠানে গান গাইবেন সারেগামাপা খ্যাত নোবেল।

গতকাল মঙ্গলবার নোবেল তার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে জানান, আগামী শনিবার ৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের হোস্টন ইউনিভার্সিটির কুলেন পারফরমেন্স হলে গান গাইবেন। অনুষ্ঠান শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায়। তবে ওই অনুষ্ঠানের দর্শকদের জন্য দরজা খুলে দেওয়া হবে সন্ধ্যা ৭টা নাগাদ।

অনুষ্ঠানের পোস্টারের একটি ছবিও শেয়ার করেছেন নোবেল। তাতে দেখা যাচ্ছে, এরই মধ্যে পাঁচশ ডলার মূল্যের ভিভিআইপি টিকিটগুলো বিক্রি হয়ে গেছে। এমনকি আড়াইশ ডলারের ভিআইপি টিকিট বিক্রিও শেষ। তবে ভিআইপি টিকিটের মধ্যে কেবল একশ ও ৫০ ডলারেরগুলো পাওয়া যাচ্ছে।

এছাড়া ২০ ডলারের টিকিট বিক্রি হচ্ছে। শিক্ষার্থীরাও চাইলে ২০ ডলারের টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে সে ক্ষেত্রে বয়স হতে হবে ১৮ বছরের নিচে।

গায়ক নোবেল ওই স্ট্যাটাস দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই এক হাজারের বেশি মানুষ তাতে রিঅ্যাকশন জানান। এছাড়া শতাধিক ফেসবুক ব্যবহারকারী তাকে শুভ কামনা জানান। এরই মধ্যে অনেকেই নোবেলের স্ট্যাটাসটি শেয়ার করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com