শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

বোরকা পরায় নারী চিকিৎসক লাঞ্ছিত!

  • আপডেট টাইম : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৫৯ বার পঠিত

ধর্ম ডেস্ক,সিটিজেন নিউজ: বোরকা পরে বাইরে বের হওয়ায় এক নারী চিকিৎসককে অপমান ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। ২৭ বছর বয়সী এক নারী চিকিৎসক এক নারী সঙ্গীসহ নিয়ে পুনের ক্যানটনমেন্ট এলাকার ক্লোভার সেন্টার মার্কেটে কেনাকাটা করছিলেন। এ সময় ৪৩ বছর বয়সী এক মার্কিন নারী পর্যটক বোরকা পরিহিত নারী চিকিৎসককে গালাগাল দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে, পুনের ক্যানটনমেন্ট এলাকার ওই মার্কেটে কেনাকাটার সময় মার্কিন নারী পর্যটক বোরকা পরা নারী চিকিৎসককে দেখেই তার পরিচয় জানতে চায় যে, তিনি মুসলিম কি-না? নারী চিকিৎসকা তাকে মুসলিম পরিচয় জানাতেই সে তাৎক্ষণিক বোরকা পরিহিত নারী চিকিৎসককে গালাগাল করে এবং মারধর করতে থাকে।
মুসলিম নারী চিকিৎসকে অভিযোগের ভিত্তিতে পুনে পুলিশ মার্কিন নারী পর্যটককে আটক করে। এ সময় মার্কিন নারী পর্যটক পুলিশকেও গালাগাল দেয় এবং অপমানজনক কথা বলতে থাকে।

পুলিশ বিষয়টি ভারতের মার্কিন দূতাবাসকে জানায়। দূতাবাস থেকে ওই নারী পর্যটককে ফোন করা হলে সে দূতাবাস কর্মীদের সঙ্গেও অপমানজনক আচরণ করে বসে।

তবে পুলিশের তথ্য মতে জানা যায়, ওই মার্কিন নারী মানসিকভাবে অসুস্থ। সে পুনের কোন্ধওয়া এলাকায় একজন মুসলিমের সঙ্গেই বসবাস করে।

পরে মার্কিন ওই নারী পর্যটকের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে আঘাত ও মানহানির মামলা দায়ের করা হয়েছে। ঘটনা ও মামলার বিষয়টি মার্কিন দূতাবাসকেও জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com