বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ফুলবাড়ী সীমান্তে বিপুল অর্থের ভারতীয় শাড়ী ও ইস্কাফ সিরাপ উদ্ধার পুলিশ মেমোরিয়াল ডে রাজশাহীতে শহীদ পুলিশ সদস্যের পরিবারকে আইজিপির উপহার প্রদান সুন্দরবনে অস্ত্রসহ ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্য আটক সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী এটিএম থেকে টাকা তোলার পর দেখা যায় কিছু নোট ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও ইস্কাফ সিরাপ উদ্ধার রাজাপুরে এমইপি ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজাপুরে এমইপি ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মাহে রমজান উপলক্ষে পবিত্র কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত মাহে রমজান উপলক্ষে পবিত্র কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

দুই বাংলাদেশিকে ইতালীতে সংবর্ধনা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৭২ বার পঠিত

ইসমাইল হোসেন স্বপন, ইতালি প্রতিনিধি : ইতালিতে দুই বাংলাদেশিকে সংবর্ধনা দিয়েছে বৃহত্তর সিলেট যুব সমাজ। তারা হলেন-সিলেটের কৃতি সন্তান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এবং সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ডা. মাহি।

গত সোমবার (২ সেপ্টেম্বর) ইতালিতে এ নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান হয়। সিলেট মিলনায়তনের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব জামিল উদ্দিন।
নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, যে দেশে গুণীজনের কদর হয় না, সে দেশে গুণী জন্মে না। তাই আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে ভাল মানুষ ও গুণীজনদের সম্মান করা।

বক্তারা বলেন, আমাদের যুবসমাজ জাতির আশা-ভরসার কেন্দ্রস্থল। জাতীয় জীবনে যেকোনো গুরুত্বপূর্ণ, আপদকালীন মুহূর্তে যুবসমাজ অগ্রণী এবং সাহসী ভূমিকা পালন করতে পারে। ভরসা দিয়ে, শক্তি দিয়ে, মেধা দিয়ে, মনন দিয়ে এবং প্রতিভা দিয়ে, দেশে ও প্রবাসে প্রেরণা জুগিয়েছে যুবসমাজ। এ ত্যাগ ও সংগ্রামী চেতনায় উজ্জীবিত হয়ে বর্তমান যুবসমাজ দেশ গঠনে স্মরণীয় ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মাহি, এছাড়াও যুব সমাজের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন এম ডি মজির উদ্দিন, এ টি এম শাহজাহান, আব্দুল মুকিত, আতিকুল ইসলাম, সফিকুল আলম, শেখ দেলোয়ার, খায়রুজ্জামান, দেলোয়ার হোসাইন, ছয়দুল ছালিক, সাকের আহমেদ, জুনেদ আহমেদসহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com