শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

শিক্ষাবিদরা বসছেন জিপিএ-৫ বদলাতে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪০৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: বহির্বিশ্বের শিক্ষাব্যবস্থায় জিপিএ-৫ না থাকায় এবং দেশের বিশ্ববিদ্যালয়গুলোতেও সিজিপিএ-৪-এ ফল প্রকাশ হওয়ায় বিদেশে পড়াশোনা ও চাকরির বাজারে উদ্ভূত সমস্যা নিরসনের লক্ষ্যে গ্রেড পয়েন্ট কমানোর উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে একাধিক প্রস্তাবনা তৈরি করেছে শিক্ষা বোর্ডগুলো। তার মধ্যে কোন পদ্ধতি বাস্তবায়ন করা যায় বা আরও কি কি পরিবর্তন প্রয়োজন, সেসব নিয়ে কর্মশালার আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

আগামী ৮ সেপ্টেম্বর (রোববার) দুপুর দেড়টায় রাজধানীতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এ কর্মশালা হবে। এতে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষা মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি নথিতে বলা হয়েছে, পাবলিক পরীক্ষার ফলাফল জিপিএ-৫ (গ্রেড পয়েন্ট এভারেজ-৫) এর পরিবর্তে জিপিএ-৪ প্রবর্তনের লক্ষ্যে অংশীজনদের নিয়ে এ কর্মশালা হবে।

এ কর্মশালায় অংশগ্রহণের জন্য শিক্ষাবিদদের আমন্ত্রণ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বুয়েটের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায়োগিক পরিসংখ্যান ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যাপক ড. সৈয়দ শাহাদাত হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক এসএম হাফিজুর রহমান ও হোসনে আরা বেগম, গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী প্রমুখ শিক্ষাবিদ রয়েছেন বলে জানা গেছে।

এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের কর্মকর্তা, সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) চেয়ারম্যান, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) বিশেষজ্ঞ, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিট (বেডু) কর্মকর্তাদের ডাকা হয়েছে।

সূত্র জানায়, অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা জেএসসি ও জেডিসি এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪ প্রবর্তনের লক্ষ্যে এগোচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com