শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

চবির ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হচ্ছে আগামীকাল

  • আপডেট টাইম : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৬৫ বার পঠিত

চট্টগ্রাম প্রতিনিধি, সিটিজেন নিউজ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া আগামীকাল রবিবার (০৮ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে।

রবিবার বেলা ১১টা থেকে ৩০ সেপ্টেম্বর রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে । আবেদন ফি ১ অক্টোবর রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত জমা দেয়া যাবে।

জানা যায়, ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রতি ইউনিট/উপ-ইউনিটে আবেদন ফি ৪৭৫ টাকা ও আবেদন প্রসেসিং ফি ৭৫ টাকাসহ সর্বমোট ৫৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্যাবলী বিশ^বিদ্যালয় ভর্তির ওয়েবসাইটে (http://admission.cu.ac.bd) পাওয়া যাবে।

নির্ধারিত ভর্তি পরীক্ষার সময়সূচি অনুসারে ২৭ অক্টোবর ই ইউনিট , ২৮ অক্টোবর উ ইউনিট, ২৯ অক্টোবর অ ইউনিট, ৩০ অক্টোবর ঈ ইউনিট, ৩১ অক্টোবর ই১ উপ-ইউনিট এবং উ১ উপ-ইউনিট এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com