ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ আদালতের স্থিতাবস্থা অমান্যের অভিযোগ, ওয়াকফ জমি রক্ষায় দুয়ারীপাড়ায় মানববন্ধন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে বিডব্লিউজেএফ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

 তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সাথে বাংলাদেশ উইমেন জার্নালিস্টস ফোরামের (বিডব্লিউজেএফ) একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় তথ্যমন্ত্রী অত্যন্ত আন্তরিকভাবে প্রতিনিধিদলের সদস্যদের সাথে নারী সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, দক্ষতা বৃদ্ধি এবং মানোন্নয়ন নিয়ে কথা বলেন।

তিনি আঞ্চলিক, জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ে নারী সাংবাদিকদের নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে তিনি নারী সাংবাদিকদের উন্নয়ন ও বিকাশে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেন।

এ ছাড়া মন্ত্রী নারী ও গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ে গবেষণা, সভা, সেমিনার ও কর্মশালার আয়োজনের গুরুত্ব নিয়েও কথা বলেন এবং এসব উদ্যোগে পাশে থাকার কথা জানান।

বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের উপদেষ্টা মমতাজ বিলকিস বানু ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলে আরও ছিলেন বিডব্লিউজেএফ-এর ভাইস প্রেসিডেন্ট আয়েশা পারভীন (জুনান নাশিত), কোষাধ্যক্ষ শাহনাজ বেগম পলি, সাংগঠনিক সম্পাদক মাসুদা সুলতানা, সদস্য শিরিন সুলতানা ও মাশরেকা মনা।

উল্লেখ্য, নারী সাংবাদিকদের সম্মান ও পেশাগত মর্যাদা রক্ষা, দক্ষতা বৃদ্ধি এবং বিকাশ ও উন্নয়নের লক্ষ্যে ১৯৮৯ সালে বাংলাদেশ উইমেন জার্নালিস্টস ফোরাম (বিডব্লিউজেএফ) গঠিত হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে বিডব্লিউজেএফ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

আপডেট টাইম : ০৬:৩৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬