হাফসা আক্তার :
কারিগরি ত্রুটির কারণে ইতালির রোম ফিউমিচিনো বিমানবন্দরে আটকে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো-রোম-ঢাকা রুটের ফ্লাইট BG306। উড়োজাহাজটি বর্তমানে AOG বা Aircraft on Ground অবস্থায় রয়েছে।
বিমান সূত্রে জানা গেছে, ৭ আগস্টের BG306 ফ্লাইটে নির্ধারিত উড়োজাহাজ S2-AJY রোমে কারিগরি ত্রুটির কবলে পড়ে। ত্রুটি সমাধানে প্রকৌশলী দল ও প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ BG305/08 আগস্ট ফ্লাইটে রোমে পাঠানো হচ্ছে। ওই ফ্লাইটটি রোমের স্থানীয় সময় সন্ধ্যা ৬:৫০টায় অর্থাৎ ১৬:৫০ UTC-তে পৌঁছানোর কথা রয়েছে।
কারিগরি কাজ শেষ হলে BG306/08 আগস্ট ফ্লাইটটি রোম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত ১০:০টায়, রোম স্থানীয় সময় ২০:০০ UTC। ফ্লাইটটি ৯ আগস্ট সকাল আনুমানিক ১০:৩০টায় হযরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের সর্বশেষ তথ্য নিয়মিত জানানো হবে।
এর আগে কারিগরি ত্রুটির কারণে রোমে অবস্থানরত BG306-এর যাত্রীদের হোটেলে আবাসন ও খাবারসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 





















