ঢাকা ১০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে নজরুল বর্ষ উদযাপন বাস্তবায়নের লক্ষে মতবিনিময় সভা স্বেচ্ছাসেবক দলের কর্মী মারুফকে কুপিয়ে জখম,রামেকে ভর্তি হামলাকারী জিয়ারুল আওয়ামী দোসর গ্রেপ্তারের দাবি নগর স্বেচ্ছাসেবক দলের  কাশিমনগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য স্বচ্ছতা ও নিষ্ঠায় দায়িত্ব পালন করছেন কুড়িগ্রাম উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফিরোজুর রহমান অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট সাংবাদিকতার আড়ালের অন্ধকার আমার অভিজ্ঞতা থেকে কিছু নির্মম সত্য কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ সংকট: দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে শিল্প রফতানি ব্যাহত লেখাপড়ায় বিঘ্নিত পিরোজপুরে যুবলীগ নেতা ও কলেজ অধ্যক্ষ অলক কর্মকার গ্রেপ্তার উন্নয়ন ও জনসেবায় দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার দাবি পাষন্ড পিতার হাতে নিস্পাপ দুই শিশুসন্তান খুনের ঘটনায় শোক প্রকাশ করেছেন চরনারচর ইউপি সাবেক চেয়ারম্যান রতন ও আজিজুল  জরুরি গ্যাস আমদানিসহ ৪ প্রস্তাবের নীতিগত অনুমোদন

জাতীয় কবি নজরুলের বিদ্রোহ, বিপ্লব, মানবিকতা ও নান্দনিক সংস্কৃতি নিয়ে আলোচনা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহ, বিপ্লব, মানবিকতা ও নান্দনিক সংস্কৃতি চেতনা বিষয়ক এক আলোচনা সভা আজ বিকেলে বাংলা একাডেমির কবি আল মাহমুদ লেখক কর্নারে অনুষ্ঠিত হয়েছে।

অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আবদুল মান্নান সৈয়দ সম্পাদিত ‘কাজী নজরুল ইসলাম জন্মশতবার্ষিকী স্মারকগ্রন্থ’র আলোকে ‘নজরুল বর্ষে সামগ্রিক নজরুল সংগ্রাম, বিদ্রোহে, বিপ্লবে এবং মানবিক নান্দনিক সংস্কৃতিতে সময়ের প্রেক্ষাপটে আলোকপাত’ শীর্ষক এ আলোচনা অনুষ্ঠিত হয়।

কবি ও কথাসাহিত্যিক আতা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে কবি ও লেখক আশরাফ আল দীন, বাঁশরী’র প্রতিষ্ঠাতা ড. খালেখুজ্জামান, গীতিকবি ও লেখক শহীদুল্লাহ ফরায়জী, চলচ্চিত্র বিশেষজ্ঞ অনুপম হায়াৎ, সংবিধান বিশেষজ্ঞ ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী আরিফ খান, গবেষক ও সংস্কৃতিকর্মী হারুন-উজ-জামান, প্রাবন্ধিক ও সাংবাদিক মোহাম্মদ হাসান শরীফ, লেখক মনি হয়দার, কবি ও প্রাবন্ধিক জুনান নাশিত, কবি ও সংগঠক সাজেদা হেলেন, কবি ও গবেষক আলম সাইফুল এবং কবি ও সম্পাদক ইমরান মাহফুজ আলোচনায় অংশ নেন।

আলোচনায় বক্তারা বলেন, নজরুলের সাহিত্য ও সাংস্কৃতিক কর্ম তাঁর সময়কে অতিক্রম করে মানবিকতা, সাম্য, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং মুক্তির চেতনাকে ধারণ করে আছে।

সমকালীন বাংলাদেশে ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ বিনির্মাণে নজরুলের চিন্তা ও সৃষ্টিশীলতার প্রাসঙ্গিকতা তুলে ধরেন তারা।

অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করেন শিশুশিল্পী রাকিকা শাহলা জাইমা ও কর্ণিয়া হাসান।

অ্যাডর্ন পাবলিকেশনের প্রকাশক ও প্রধান নির্বাহী সৈয়দ জাকির হোসাইন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। আয়োজিত অনুষ্ঠানে তরুণ পাঠকদের উৎসাহিত করতে নির্বাচিত বই উপহার দেওয়া হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ধামইরহাটে নজরুল বর্ষ উদযাপন বাস্তবায়নের লক্ষে মতবিনিময় সভা

জাতীয় কবি নজরুলের বিদ্রোহ, বিপ্লব, মানবিকতা ও নান্দনিক সংস্কৃতি নিয়ে আলোচনা

আপডেট টাইম : ০৭:৩৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬